মাদারীপুরে ট্রাক চাপায় ভ্যান চালক নিহত

Share the post
শফিক স্বপন,মাদারীপুর: মাদারীপুরের সদর উপজেলার ছিলারচরে ট্রাকের চাপায় এক ভ্যানচালক নিহত হয়েছেন।মাদারীপুর-শিবচর আঞ্চলিক সড়কের মৃধার মোড় এলাকায় বুধবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত তনাই আকনের বাড়ি সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের পূর্ব ছিলারচর এলাকায়। তার বয়স ৪৫।

নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম।স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, ‘সকাল ১০টার দিকে শিবচরগামী খড়বোঝাই ট্রাকের সঙ্গে খোয়াজপুরগামী একটি ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাকটি ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তনাই আকন।

পরে স্থানীয়রা আঙ্গুলকাটা পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করে।’ওসি কামরুল ইসলাম বলেন, ‘পরিবার থেকে কোনো অভিযোগ না থাকায় তাদের অনুরোধে মরদেহ হস্তান্তর করা হয়। এ ঘটনায় ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন। ভ্যানে কোনো যাত্রী ছিল না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]