শাহরুখের বাড়িতে এনসিবির অভিযান

Share the post

ছেলের সঙ্গে জেলে দেখা করার পরই মুম্বইয়ে শাহরুখ খানের বাংলো ‘মন্নত’ এ অভিযান চালায় কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রণ সংস্থার গোয়েন্দারা।ঘটনাচক্রে বৃহস্পতিবার সকালে মুম্বইয়ের আর্থার রোড জেলে গিয়ে ছেলে আরিয়ানের সঙ্গে দেখা করেন শাহরুখ। তার সঙ্গে ছিলেন আইনজীবীর দল। প্রায় মিনিট ১৫ জেলের মধ্যে ছিলেন শাহরুখ। তার পর তিনি বেরিয়ে আসেন।আর্থার রোড জেলে যে দিন ছেলের সঙ্গে দেখা করতে গেলেন শাহরুখ, সে দিনই তাঁর বাংলোতে এনসিবির গোয়েন্দাদের দলের হাজির হওয়া কি কেবলই কাকতালীয়, নাকি উদ্দেশ্যমূলক এমন প্রশ্ন উঠছে।

একই দিনে বম্বে হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করেন আরিয়ানের আইনজীবী সতীশ মানশিন্ডে। বিচারপতি আগামী মঙ্গলবার মামলাটি শুনবেন বলে জানিয়েছেন।এনসিবি দায়ের করা মাদক মামলায় কারাগারে থাকা আরিয়ান খানের জামিন আবেদনের পরবর্তী শুনানি আগামী ২৬ অক্টোবর হবে বলে জানিয়েছেন বোম্বে হাইকোর্ট।

আরিয়ানের আইনজীবী মানেশিন্ডে শুক্র বা সোমবার শুনানির জন্য অনুরোধ করেছিলেন। তবে, এনসিবির এএসজি অনিল সিং বলেছেন, তাদের অনুলিপিটি এখনো হাইকোর্টে পাঠানো হয়নি।আদালত ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানির জন্য মানেশিন্ডের আবেদন প্রত্যাখ্যান করেছেন এবং আরিয়ানের জামিন আবেদনের বিষয়টি মঙ্গলবার শুনানির জন্য তালিকাভুক্ত করা হয়েছে।

আদালত জানিয়েছেন, অভিযুক্ত মুনমুন ধামেচার জামিন আবেদনের শুনানিও হবে ২৬ অক্টোবর। এনসিবি আগামী সোমবার আরিয়ানের আবেদনের জবাব দাখিল করতে পারে।আরিয়ানের জামিন প্রত্যাখ্যান করে বুধবার একটি বিশেষ এনডিপিএস আদালত বলেছেন, যেহেতু আরিয়ানের সঙ্গে থাকা আরবাজ মার্চেন্টের কাছে নিষিদ্ধ মাদক পাওয়া গেছে এবং খান বিষয়টি জানেন। তাই এটিও অপরাধ।

আরিয়ানকে তার বন্ধু মার্চেন্টের সঙ্গে গত ২ অক্টোবর মুম্বাইয়ের আন্তর্জাতিক ক্রুজ টার্মিনালে গ্রেপ্তার করা হয়েছিল। এনসিবির অভিযোগ, একটি বিলাসবহুল লাইনারে ওঠার আগে একটি রেভ পার্টি করার কথা ছিল। আরিয়ানের কাছে কোনো মাদক পাওয়া না থাকলেও মার্চেন্টের কাছ থেকে ৬ গ্রাম চরস বাজেয়াপ্ত করা হয়েছে বলে অভিযোগ।

আদালত জানান, আরিয়ানের চ্যাটে দেখা গেছে- সে ‘নিয়মিতভাবে মাদক দ্রব্যের অবৈধ কার্যকলাপে’ লিপ্ত ছিল। তবে, আরিয়ানের পক্ষের আইনজীবীদের দাবি, এই মামলায় গ্রেপ্তার হওয়া অন্যদের সঙ্গে আরিয়ানকে যুক্ত করার কিছু নেই।

এদিকে, অভিনেতা শাহরুখ খান বৃহস্পতিবার সকালে আর্থার রোড কারাগারে যান ছেলে আরিয়ান খানের সঙ্গে দেখা করতে। আরিয়ান নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর দায়ের করা মাদক মামলায় ৩ অক্টোবর থেকে হেফাজতে আছেন। আরিয়ানের গ্রেপ্তারের পর এই প্রথমবার শাহরুখকে জনসমক্ষে দেখা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]