গোবিন্দগঞ্জে কলেজ ছাত্র তারেক হত্যা মামলার মূল হোতা ফারুক গ্রেফতার ৷

Share the post

নুর আলম আজাদ ,গইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জেকামারদহ ইউনিয়নের খাঁ পাড়া গ্রামে ছুরিকাঘাতে তারেক হাসান (২৫) নামের এক যুবক’কে হত্যার মূল কিলার ফারুককেগ্রেফতার করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।আজ বুধবার (১৬ জুন) মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে তাকে বগুড়া জেলার দুপচাঁচিয়া থেকে গ্রেফতার করা হয়।থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকেগোবিন্দগঞ্জ থানার এসআই মামুন ও জসিমের নেতৃত্বেএকটি টিম গোপন সংবাদের ভিত্তিতে দুপচাঁচিয়া থানাএলাকায় অভিযান চালিয়ে ফারুককে গ্রেফতার করা হয়।
জানা যায়, পারিবারিক জমি-জমা নিয়ে বিরোধের জেরে গত ৫ জুন দুপুরে যুবক তারেককে (২৮) গুরুতর আহত করে ফারুক ।এসময় তারেককে উদ্ধার করে বগুড়া শহিদ জিয়া মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়।সেখানে চিকিৎসাধীনঅবস্থায় গত ১১জুন রাতে তার মৃত্যু হয়।তারেক ঢাকার একটি কলেজে আইটি প্রোগ্রামিংয়ে কাজকরত। করোনায় কাজ বন্ধ থাকায় বাড়ীতে পরিবারের সাথেঅবস্থান করছিলেন। ঘটনার দিন তাকে একটি ঘরের মধ্যেআটকে রেখে ফারুক উপর্যপরি ছুরিকাঘাতে আহত করে।এর আগে ৬ জুন তারেকের মা তাহেরা বেগম বাদী হয়েগোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায়ফারুক, ছামছুল, জলিল, পারুল, পারভীন ও ফাহিমাদের আসামিকরা হয়।

এরপর ওই মামলায় তারেক ব্যতীত ৪ জন আদালতে হাজির হয়ে জামিন নিলেও ফারুক পলাতক ছিল।বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ
এ কে এম মেহেদী হাসান জানান, তারেক হত্যার মূল কিলারছিল ফারুক। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে তাকে আমাদেরঅফিসাররা অভিযান চালিয়ে বগুড়া জেলার দুপচাঁচিয়া থেকেগ্রেফতার করতে সক্ষম হয়েছে। ফারুককে আদালতে সোপর্দ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]