তথ্য চাওয়ায় চ্যানেল ২১ এর সাংবাদিককে বেঁধে রাখার হুমকি দিলেন সহঃ অধ্যাপক

Share the post

কিশোরগঞ্জ প্রতিনিধিঃতুমি গিয়ে ওয়ালী নেওয়াজ খান কলেজের বিরুদ্ধে রিপোর্ট করো এখন কোন কাজ না থাকলে কলেজ থেকে বের হও। কিছু তথ্য জানতে চাওয়ায় আনন্দ টিভি, প্রতিদিনের সংবাদ, বাংলাদেশ রয়টার্স, চ্যানেল ২১ ও সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল পত্রিকার কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আকিব হৃদয়ের সাথে এমনি উদ্ভটতম আচরণ করেছেন ওয়ালী নেওয়াজ খান কলেজের অধ্যক্ষ মোঃ আল-আমিন।

অপরদিকে সহকারী অধ্যাপক মোঃ আলী আজগর টুটুল এই সাংবাদিককে বেধেঁ রাখারও হুমকি দেন। আজ ১০ই জুন বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন অনার্স শেষ বর্ষের ভাইভা পরীক্ষা হচ্ছে জুম এপসের মাধ্যমে। এই পরীক্ষার জন্য কোন টাকা নেওয়ার কথা না থাকলে ওয়ালীনেওয়াজ খান কলেজ কর্তৃপক্ষ প্রত্যেক ছাত্রছাত্রীদের কাছ থেকে দুইশত টাকা করে নিয়েছেন।

খোজঁ নিয়ে জানা যায় এই টাকা দিয়ে স্যারদের জন্য গিফট কেনা হবে। এসব তথ্য নেওয়ার জন্য ওয়ালীনেওয়াজ খান কলেজ কর্তৃপক্ষের কাছে কথা বলতে গেলে সহকারী অধ্যাপক আজগর আলী টুটুল এই সাংবাদিকের সাথে বাজে ব্যবহার করেন এবং সাংবাদিককে বেধেঁ রাখার হুমকি দেন।

অপরদিকে নাম প্রকাশ না করার শর্তে অনেক শিক্ষার্থী বলেন দুইশত টাকা করে সবার কাছ থেকে নিয়ে আমরা আজগর আলী টুটুল স্যার এর হাতে তুলে দিয়েছি, কিছু কিছু শিক্ষার্থী বলেন আজগর আলী টুটুল তাদের সাথে প্রায়ই বিভিন্ন বিষয় নিয়ে খারাপ আচরণ করেন। কলেজের শিক্ষার্থী হওয়ায় তারা কোথাও আলী আজগর টুটুলের বিরুদ্ধে বলেও এর প্রতিকার পাননি।

ওয়ালী নেওয়াজ খান কলেজের অধ্যাপক মোঃ আল আমীন বলেন তুমি গিয়ে ওয়ালী নেওয়াজ খান কলেজের বিরুদ্ধে রিপোর্ট করো, কলেজের বিরুদ্ধে বোর্ড থেকে লোক আসুক তদন্ত করুক, আর এই মূহুর্তে কলেজ থেকে বেরিয়ে যাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]