গ্রেপ্তার সেই শিবির ক্যাডার সরোয়ারের বাড়ি থেকে গুলিসহ একে ২২ উদ্ধার

Share the post

চট্টগ্রাম: চট্টগ্রামের দুর্ধর্ষ শিবির ক্যাডার সাজ্জাদ আলীর সহযোগী মো. সরোয়ার প্রকাশ বাবলা পুলিশের হাতে গ্রেপ্তারের পর এবার অস্ত্র মজুদের সন্ধান দিয়েছে। রোববার (৯ জানুয়ারি) ভোরে পুলিশ সরোয়ারের বাড়িতে অভিযানে গেলে মাটির নিচে লুকানো অবস্থা থেকে বিপুল গুলি ও অস্ত্র উদ্ধার করে।

এরআগে শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে কাতার থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এসে পৌঁছালে বিমানবন্দর থেকেই সরোয়ারকে গ্রেপ্তার করে ডিএমপির পুলিশ।

পরে তাকে আনতে সিএমপির বায়েজিদ থানার একটি টিম ঢাকায় যায়। শনিবার গভীররাতে তাকে নিয়ে চট্টগ্রাম পৌঁছার পর জিজ্ঞাসাবাদে অস্ত্রের সন্ধান দেন শিবিরের ভয়ংকর সন্ত্রাসী সরোয়ার। পরে রোববর ভোর সাড়ে চারটার দিকে বায়েজিদ বোস্তামী থানার খোন্দকারাবাদ কালু মুন্সীর বাড়ির আবদুল কাদেরের বাড়ির উত্তর পাশে মাটির নিচে বিশেষ কৌশলে লুকানো থাকার কথা জানান অবস্থা শিবির ক্যাডার সরোয়ার।

এসময় সেখান থেকে একটি একে ২২ রাইফেল, ৩০ রাউন্ড গুলি, ২ টি এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। এঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের হচ্ছে বলেও জানান ওসি।

পুলিশ জানায়, গত বছরের শেষ দিকে কাতারে সাজ্জাদ আলীর আরেক সহযোগী ম্যাক্সনের সঙ্গে মারামারিতে জড়িয়ে সরোয়ার ও ম্যাক্সন দুজনই কাতার পুলিশের হাতে আটক হন। শনিবার সকালে কাতার থেকে সরোয়ার ঢাকা এসে পৌঁছলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

সরোয়ার, ম্যাক্সন ও তাদের গুরু সাজ্জাদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজি, অস্ত্রবাজিসহ বিভিন্ন অভিযোগ ১৫টি মামলা ও ৩টি ডায়েরি রয়েছে।

সরোয়ার নগরীর বায়োজিদ বোস্তামী থানাধীন খোন্দকারপাড়ার আবদুল কাদেরের ছেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]