মিয়ানমারে নিহত আরো এক অভ‌্যুত্থানবিরোধী

Share the post

মিয়ানমারের মান্দালেতে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে একজন নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স। এদিকে মার্কিন ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে মিয়ানমারের ১ বিলিয়ন ডলার সরিয়ে নেয়ার চেষ্টা আটকে দেয়া হয়েছে। অন্যদিকে সামরিক বাহিনীর সহিংসতা বন্ধে চীনের সহযোগিতা চেয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া বিক্ষোভকারীদের নির্বিচারে হত্যার প্রতিবাদে মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে সরব দেশটির কূটনীতিকরা।

পয়লা ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পরপরই ৪ ফেব্রুয়ারি নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভে রক্ষিত এক বিলিয়ন ডলার সরিয়ে ফেলার চেষ্টা করে মিয়ানমারের সামরিক জান্তা। কিন্তু সেই চেষ্টাকে আটকে দেয় ফেডারেল ব্যাংক অফ নিউ ইয়র্ক। শুধুমাত্র মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অনুমতি দিলেই এই অর্থ দেয়া হবে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ঝুঁকি কমাতেই সামরিক শাসকরা নিউ ইয়র্ক ফেড থেকে টাকা সরিয়ে ফেলার চেষ্টা করে বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।

এদিকে প্রথমে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রকাশ্যে বিশ্ববাসীকে সামরিক সরকারবিরোধী অবস্থান নেয়ার আহ্বান জানান মিয়ানমার রাষ্ট্রদূত। এবার বেসামরিক মানুষকে হত্যার প্রতিবাদে সেনা সরকারকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছে ওয়াশিংটনে দেশটির দূতাবাস। ওয়াশিংটনে মিয়ানমার দূতাবাস সামরিক সরকারের প্রতিনিধিত্ব করছে কিনা তা এখনও স্পষ্ট নয়। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মিয়ানমার দূতাবাসের এক কূটনীতিক পদত্যাগ করেছেন।

শুক্রবারও ইয়াঙ্গুনসহ বিভিন্ন শহরে বিক্ষোভ করছে গণতন্ত্র কামীরা। আন্দোলনে যোগ দিয়েছেন চিকিৎসকরাও। বিক্ষোভ দমনে আবারও রাবার বুলেট এবং স্টান গান ব্যবহার করেছে পুলিশ। আপস…

মিয়ানমারের সেনাবাহিনী নিয়ন্ত্রিত টেলিভিশন নেটওয়ার্কের পাঁচটি টিভি চ্যানেল সরিয়ে ফেলেছে ইউটিউব। গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের প্রতিক্রিয়ায় তারা এ পদক্ষেপ নিয়েছে।

এদিকে সামরিক সরকারের আদেশ মানতে নারাজ মিয়ানমারের অন্তত ১৯ পুলিশ সদস্য বৃহস্পতিবার সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে সেখানে আশ্রয় চেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]