হরকাতুল জিহাদের প্রধান সমন্বয়কসহ গ্রেপ্তার ৩

Share the post

নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের প্রধান সমন্বয়কসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সায়েদাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।এসময় তাদের কাছ থেকে জিহাদি বই, মোবাইল ফোন, দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। জব্দ করা হয়েছে একটি গাড়ি।

কাউন্টার টেরোরিজম ইউনিট জানায়, গ্রেপ্তারকৃতরা হলেন প্রধান সমন্বয়ক মাঈনুল ইসলাম এবং সক্রিয় সদস্য শেখ সোহান সাদ ও মুরাদ হোসেন। মাঈনুলের নেতৃত্বে সংগঠনটির অন্য সদস্যরা দল পুনর্গঠন, সুরা কমিটি প্রস্তুতকরণ, অস্ত্রের জোগান নিশ্চিত ও পাহাড়ি এলাকায় সদস্যদের প্রশিক্ষণের ব্যবস্থার সঙ্গে জড়িত ছিলেন।

বিভিন্ন পরিচয়ে দেশের ৬৪ জেলায় সংগঠনের কর্মকান্ড ছড়িয়ে দেয়ার কাজ করছিলেন সদস্যরা। গ্রেপ্তার ৩ সদস্য ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা ও ২০০০ সালে কোটালিপাড়ায় শেখহাসিনার গাড়িবহরে হামলার মামলার দণ্ডপ্রাপ্ত আসামিদের নির্দেশে সাংগঠনিক কাজ পরিচালনা করে আসছিলেন।

এর আগে তারা জঙ্গি কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকার দায়ে গ্রেপ্তার হয়েছিলেন বলেও জানায় কাউন্টার টেরোরিজম ইউনিট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]