সৈয়দপুরে কৃষকদের কৃষি উপকরণ বিতরণ

Share the post

রাজু আহম্মেদ (নীলফামারী জেলা প্রতিনিধি): মুজিব বর্ষ উপলক্ষে সৈয়দপুরে কৃষক-কৃষাণীদের মধ্যে বিভিন্ন রকম কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। সূত্র জানায়, রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় গঠিত কৃষক গ্রুপের মধ্যে গতকাল মঙ্গলবার দুপুরে এ উপকরণ বিতরণ করা হয়। সৈয়দপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্র চত্বরে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ রাবেয়া আলীম। বিশেষ অতিথি ছিলেন জনাব আবু ফাত্তাহ মোঃ রওশন কবীর, সিনিয়র মনিটরিং অফিসার পি এম এস ইউ রংপুর।

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাসিম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহিনা বেগম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রমিজ আলম, স্থানীয় আওয়ামীলীগ নেতা ইঞ্জিয়ার এ.কে.এম রাশেদুজ্জামান রাশেদ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মমতা সাহা সহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানে উপজেলার পাঁচটি ইউনিয়ন ও পৌরসভা এলাকার কৃষক-কৃষাণীদের মধ্যে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়। বিতরণকৃত যন্ত্রপাতির মধ্যে রয়েছে- ফুট পাম্প, হ্যান্ড স্প্রেয়ার, পাওয়ার স্প্রেয়ার, উইডার, উইনোয়ার ও ধান মাড়ই মেশিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]