কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গ্রামীন কাবাডি খেলায় দেশিদের কাছে ধরাশায়ী প্রবাসী খেলোয়াড়েরা

Share the post

আকিব হৃদয়, কিশোরগঞ্জঃ কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অনুষ্ঠিত হয়ে গে‌লো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাবাডি খেলা। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) পাকু‌ন্দিয়া উপ‌জেলা সদ‌রের দিয়াপাড়া আবদুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। দিয়াপাড়া দিয়ানগর যুব সমাজ এ খেলার আয়োজন করে। ‌খেলা‌টি দেখতে মাঠে ছিল উপ‌চে পড়া ভিড়। কাবা‌ডি দেখ‌তে আশপাশের কয়েক হাজার দর্শক ছু‌টে আসেন। গ্রামীণ খেলা কাবা‌ডি, দেশের জাতীয় খেলাও বটে। এ খেলায় মু‌খোমু‌খি প্রবাসী একাদশ বনাম দে‌শি একাদশ। তুমুল লড়াই, দুই প‌ক্ষে হাজা‌রেও সমর্থক। ‌খেলা‌কে ঘি‌রে চরম উত্তেজনা, হৈ-হু‌ল্লোড়। অব‌শে‌ষে জয় দে‌শি একাদ‌শের। খেলা উদ্বোধন করেন পাকু‌ন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মো. রফিকুল ইসলাম রেনু।

সমাজসেবক আবদুর রশিদের সভাপতিত্বে উ‌দ্বোধনী অনুষ্ঠা‌নে বক্তৃতা রাখেন পৌরসভার সাবেক কাউন্সিলর মো. নজরুল ইসলাম আকন্দ, পৌর কাউন্সিলর মো. কফিল উদ্দিন ও চরফরাদী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. সাদ্দাম হোসেন। খেলায় প্রবাসী একাদশকে হারিয়ে জয়ী হয় দেশি একাদশ। খেলা শেষে খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]