আওয়ামীলীগ নেত্রী ও দুর্গাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ঝুমা তালুকদার ঢাকায় গ্রেপ্তার

Share the post
সোহেল খান দূর্জয় নেত্রকোনা : নেত্রকোনার দুর্গাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেত্রী জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৫ নভেম্বর) ঢাকার ধানমন্ডি এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) নাসরিন সুলতানা বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।দলীয় ও পুলিশ সূত্র জানায়, ঝুমা তালুকদার নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক। তিনি নেত্রকোণা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাবেক নেতা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন তালুকদারের মেয়ে।
স্থানীয় সূত্র জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হওয়ার জন্য দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন ঝুমা তালুকদার। দলীয় মনোনয়ন না পাওয়ায় তিনি নেত্রকোনা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর তার বিরুদ্ধে দুটি মামলা হয়। এরপর থেকে তিনি এলাকা ছেড়ে পরিবার নিয়ে ঢাকায় বসবাস করছিলেন।
দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান বলেন, আওয়ামী লীগ নেত্রী জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার ঢাকায় গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন বলে শুনেছি। তবে তাকে নেত্রকোনা পুলিশের কাছে হস্তান্তর করা হবে কি না, এ বিষয়ে এখনো সিদ্ধান্ত পাইনি। এদিকে ঝুমা তালুকদার গ্রেপ্তারের খবরে দুর্গাপুরে বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

দুর্গাপুরে ৩ দিনব্যাপী গারো সম্প্রদায়ের বার্ষিক সভা

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: ‘‘বাস্তবিক যেমন আত্মাবিহীন দেহ মৃত, তেমন কর্মবিহীন বিশ্বাসও মৃত’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী বিজয়পুর গ্রামে, তিনদিনব্যাপি গারো ব্যাপ্টিস্ট কনভেনশন (জিবিসি) এর ১২৮তম বার্ষিক সাধারণ সভা শুরু হয়েছে। শনিবার (১৭ জানুয়ারী) বিকেলে দেশ ও জাতীর কল্যানে বিশেষ প্রার্থনা পরিচালনা করেন পাস্টার আশীষ কুমার সাংমা।   প্রার্থনা […]

দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রত্যুষে ৩১বার তোপধ্বনির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপি নানা আয়োজনে এ দিবস পালিত হয়।   এ উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, দুর্গাপুর পৌরসভা, সিপিবি, দুর্গাপুর প্রেসক্লাব […]