৪০ ভাগ নারী পুলিশ যৌন হয়রানির শিকার

Share the post

৪০ ভাগ নারী পুলিশ সদস্য পুরুষ সহকর্মীদের যৌন হয়রানির শিকার হোন বলে এক জরিপে দেখা গেছে। এবিষয়ে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারির দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

কর্মক্ষেত্রে নারী পুলিশ সদস্য যৌন হয়রানির শিকার হয় কি না, এ নিয়ে জরিপ চালায় পুলিশ সদর দপ্তর। এতে অংশ নেন ৪৪১ জন পুলিশ সদস্য। এদের মধ্যে ৩৪৬ জন এ প্রশ্নের উত্তর দিয়েছেন। ১৩৮ জন স্বীকার করেছেন, হয়রানির শিকার হন নারী পুলিশেরা। অভিযুক্তদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সম্প্রতি পিবিআইয়ের এসপি মোক্তার হোসেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন পুলিশের এক নারী সদস্য। এরকম বেশকিছু অভিযোগ পেয়েছে পুলিশ সদরদপ্তর। পরিস্থিতি বুঝতে চালায় জরিপ। ৪০ শতাংশ সদস্য স্বীকার করেছে, নারী পুলিশ সদস্যদের হয়রানি করেন পুরুষ সহকর্মীরা।

অনুসন্ধানে বেরিয়ে আসে, শুধু যৌন হয়রানি নয়, অনৈতিক প্রস্তাবে সাড়া না দিলে বদলি ও বিভাগীয় মামলার হুমকি, অশ্লীল গালিগালাজ ও পোশাক নিয়েও বাজে মন্তব্য করেন অনেকে।স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। অপরাধ করলে সবার বিচার হবে।১৯৭৪ সালে প্রথম পুলিশে যোগ দেন ১৩ জন নারী কনস্টেবল ও উপ-পরিদর্শক। এখন এ সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১৫ হাজারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

রোটারী ফুটবল ফেস্ট ২০২৫ চ্যাম্পিয়ন রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি, চট্টগ্রাম রোটারী ফুটবল ফেস্ট ২৫ গত ১৯ সেপ্টেম্বর পতেঙ্গার এস. বি. স্পোর্টস কমপ্লেক্সে সম্পন্ন হয়েছে, এতে চট্টগ্রাম অঞ্চলের ১০ টি রোটারী ক্লাব অংশ গ্রহণ করেন। অংশগ্রহণকারী ক্লাবগুলো হলো রোটারি ক্লাব অব চিটাগাং পিস, রোটারি ক্লাব অব চিটাগাং ডাউনটাউন, রোটারি ক্লাব অব রিভারাইন হালদা, রোটারি ক্লাব অব চিটাগাং সুপ্রিম, রোটারি ক্লাব অব […]