হবিগঞ্জে কম্পাউন্ডের ব্যাগে থেকে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় একটি শর্টগান উদ্ধার!

Share the post
স্বপন রবি দাস হবিগঞ্জ জেলা প্রতিনিধি:  হবিগঞ্জ সদর মডেল থানা কম্পাউন্ডের ভেতর থেকে ব্যাগে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় একটি শর্টগান উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সদর থানার সার্কেল অফিসের ভেতরে দেয়ালের কাছে শর্টগানটি পড়ে থাকতে দেখেন পুলিশ সদস্যরা। পরে পুলিশ কর্মকর্তারা সেখানে গিয়ে মোড়ানো ব্যাগটি খুলে দেখতে পান একটি শর্টগান। পরে সেটি উদ্ধার করে পুলিশের হেফাজতে রাখা হয়। তবে এই শর্টগানটি পুলিশের নাকি কেউ রাতের আঁধারে ওই স্থানে রেখে গেছেন সে বিষয়টি এখনও নিশ্চিত হয় নি।
শর্টগান পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) মো.নূরে আলম। তিনি জানান,পরিত্যক্ত অবস্থায় শর্টগানটি পাওয়ার পর সেটি পুলিশী হেফাজতে রাখা হয়েছে। শর্টগানটি পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে এটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র নাকি অবৈধ কোনো অস্ত্র। বিষয়টি জেনে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভাষা শহীদদের স্মরণে দোয়া মাহফিল

Share the post

Share the post ইবি প্রতিনিধি: ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জানিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসনের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক, সিনিয়র […]

পেশাদার সাংবাদিকদের ছোট করার অপচেষ্টা, নওগাঁ প্রাণিসম্পদ দপ্তরে আমন্ত্রণে চরম বৈষম্য

Share the post

Share the postমির্জা তুষার আহমেদ,নওগাঁ প্রতিনিধি:পবিত্র রমজান উপলক্ষে সাধারণ মানুষের নাগালে প্রাণিজ আমিষ পৌঁছে দিতে নওগাঁয় সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়, যা চলবে আগামী ২৫ রমজান পর্যন্ত। তবে মহৎ এই উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণপত্র বিতরণ নিয়ে […]