সিরাজগঞ্জে বাস-রিকশা সংঘর্ষে গৃহিণী নিহত, চালক আহত

Share the post
জলিলুর রহমান জনি  সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জ পৌর শহরের বিয়ারা ঘাট এলাকায় বাস ও রিকশার মুখোমুখি সংঘর্ষে আখি খাতুন (২৫) নামের এক গৃহিণী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন রিকশাচালক। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আখি খাতুন বিয়ারা ঘাট এলাকার ফারুক হোসেনের স্ত্রী। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, এসআই কাউন্টার থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পথে বিয়ারা ঘাট এলাকায় একটি রিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে রিকশার যাত্রী আখি খাতুন ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত রিকশাচালককে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বাসটি জব্দ এবং চালককে শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শাহজাদপুরে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

Share the post

Share the postমো: সবুজ হোসেন রাজা,  শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি :সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হৃদয় হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (সকাল সাড়ে ৮টা) বগুড়া–নগরবাড়ি মহাসড়কের মাদলা শহীদ পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত হৃদয় হোসেন বগুড়া জেলার শেরপুর থানার মামুরশাহী গ্রামের মো. দুলাল হোসেনের ছেলে। ফায়ার সার্ভিস কর্মী […]

শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

Share the post

Share the postমো: সবুজ হোসেন রাজা, শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকালে বিদ্যালয় মাঠে কবুতর, বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসফিকা হোসেন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামীমা নাহারের সভাপতিত্বে এবং শিক্ষক […]