সাতক্ষীরার পাটকেলঘাটায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১২ সদস্য বিএনপিতে যোগদান

Share the post
সাঈদ সম্রাট সাতক্ষীরা(তালা উপজেলা প্রতিনিধি): সাতক্ষীরার পাটকেলঘাটায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১২ জন সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন।
বুধবার দুপুরে পাটকেলঘাটা বিএনপির অস্থায়ী কার্যালয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।
যোগদান কারীরা হলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ ও আহত সেল (খুলনা বিভাগ) এর সমন্বয়কারী রাকিবুল ইসলাম, বৈষম্য বিরোধী আন্দোলনের পাটকেলঘাটা থানার আহবায়ক রুবেল হোসেন বাবু, যুগ্ম আহবায়ক নাহিদ হাসান,
সদস্য সচিব ইকবাল হাসান, যুগ্ম সদস্য সচিব আবু রায়হান, সাংগঠনিক সম্পাদক রুবায়েত ইসলাম রাতুল, সদস্য সৌরভ ভট্টাচার্য, আজিম খা,তামিম ইকবল,আবু সাঈদ, সুমন হোসেন, খাদিজা খাতুন।
অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপি’র প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালা কলারোয়ার ধানের শীষের  প্রার্থী হাবিবুল ইসলাম হাবিবের ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদেরকে স্বাগত জানাই।
অনুষ্ঠানে পাটকেলঘাটা থানা ছাত্রদলের আহবায়ক রিজভী আহমেদ যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেন এবং তাদের দলের কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
যোগদানকারী সদস্যরা জানান, দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তারা বিএনপিতে যোগ দিয়েছেন।
এসময় বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ বলেন, তরুণদের অংশগ্রহণ দলকে আরও শক্তিশালী করবে এবং ভবিষ্যতে সাংগঠনিক কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সাতক্ষীরায় সংরক্ষিত নারী আসনে বকুলকে রাখার জোর দাবি

Share the post

Share the postসৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : সাতক্ষীরা জেলার তালা, কলারোয়া ও আশপাশের এলাকায় অ্যাডভোকেট শাহনারা পারভীন বকুলকে মহিলা সংরক্ষিত আসনে সংসদ সদস্য হিসেবে রাখার দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়েছে। ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে সাধারণ মানুষ, বিশেষ করে নারীরা, তাঁর পক্ষে মতামত জানাচ্ছেন এবং বিষয়টি দলীয় উচ্চপর্যায়ে পৌঁছে দেওয়ার আহ্বান জানাচ্ছেন। অ্যাডভোকেট শাহনারা পারভীন […]

সাতক্ষীরার ৪ আসনেই জামায়াতের মনোনীত প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হয়েছেন

Share the post

Share the postসৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক খরা কাটিয়ে সাতক্ষীরায় রাজকীয় প্রত্যাবর্তন করল বাংলাদেশ জামায়াতে ইসলামী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার চারটি সংসদীয় আসনেই জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হয়েছেন (বেসরকারি ফলাফল অনুযায়ী)। বিএনপি ও জামায়াতের মধ্যকার দ্বিমুখী লড়াইয়ে শেষ হাসি হাসল ১১-দলীয় জোট সমর্থিত জামায়াত প্রার্থীরাই। বিজয়ী […]