সাংবাদিক এমদাদুল হক মিলন হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন

Share the post
ফাহাদ, নারায়ণগঞ্জ :সাংবাদিক এমদাদুল হক মিলন হত্যাসহ দেশে সংঘটিত সকল সাংবাদিক হত্যার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে  নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গতকাল দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক
 মোগরাপাড়া চৌরাস্তা জামে মসজিদ সংলগ্ন এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা সাংবাদিক এমদাদুল হক মিলন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। অথচ পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একের পর এক সাংবাদিক নির্যাতন ও হত্যার শিকার হচ্ছেন, যা অত্যন্ত উদ্বেগজনক।
বক্তারা আরও বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। একই সঙ্গে সাংবাদিক হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান তারা।
মানববন্ধনে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত থেকে একাত্মতা প্রকাশ করেন এবং সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সোনারগাঁয়ে বাস–ট্রাক সংঘর্ষে আহত ১০ 

Share the post

Share the postফাহাদ, নারায়ণগঞ্জ:নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। শনিবার (দুপুর ১২টা) পিরোজপুর বাস স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা–চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং […]

প্রশাসনকে সাথে নিয়েই ড্রেনের উপর দিয়ে ঢালাই কাজ সম্পন্ন করলো  প্রিন্সিপাল শপিং কমপ্লেক্স 

Share the post

Share the postফাহাদ, সোনারগাঁ:নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার  ঐতিহাসিক গ্রান্ড ট্রাঙ্ক রোড মোগরাপাড়া চৌরাস্তার বহুতল ভবন প্রিন্সিপাল প্লাজার কার পার্কিংয়ের রাস্তার জন্য সড়ক ও জনপথের উদ্যেগে নির্মিত কোটি টাকার ড্রেনের উপর দিয়েই প্রশাসনের বাধা উপেক্ষা করে জনগণের রাস্তা দখল করে ক্ষমতার অপব্যবহার করে অবশেষে ২৪ ঘন্টা পর সোনারগাঁও সহকারি কমিশনার ভূমির প্রতিনিধি মোগরাপাড়া ভূমি অফিসের নায়েবের নিষেধ […]