শেরপুর-১ আসনের ফল নিয়ে আদালতে যাচ্ছেন বিএনপি প্রার্থী প্রিয়াঙ্কা,

Share the post
জহুরুল ইসলাম জপি, শেরপুর প্রতিনিধি:শেরপুর-১ (সদর) আসনের নির্বাচনী ফলাফল নিয়ে আপত্তি জানিয়ে আদালতের শরণাপন্ন হওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। তিনি দাবি করেছেন, নির্বাচনে বিভিন্ন অনিয়ম হয়েছে এবং ফলাফল স্থগিত করে পুনঃনির্বাচনের ব্যবস্থা নেওয়া উচিত।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। প্রিয়াঙ্কা বলেন, ইতোমধ্যে নির্বাচন কমিশনের কাছে ফলাফল স্থগিত ও পুনঃভোটের আবেদন করেছেন। নির্ধারিত সময়ের মধ্যেই আদালতে আবেদন করবেন বলেও তিনি উল্লেখ করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী রাশেদুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ১ লাখ ৩০ হাজার ৯৮৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রিয়াঙ্কা পান ৭৭ হাজার ৫২১ ভোট।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, একাধিক কেন্দ্রের ফলাফলের শিটে প্রিজাইডিং কর্মকর্তার স্বাক্ষর ও সিল ছিল না। কোথাও কোথাও পোলিং এজেন্টদের নাম, স্বাক্ষর ও জাতীয় পরিচয়পত্র নম্বর অনুপস্থিত ছিল বলেও দাবি করেন তিনি। তার বক্তব্য অনুযায়ী, কিছু ক্ষেত্রে দলীয় সংশ্লিষ্ট ব্যক্তিরা দায়িত্ব পালন করেছেন এবং কোনো কোনো কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তা নিজেই এজেন্টদের তথ্য পূরণ করেছেন।
প্রিয়াঙ্কা প্রশ্ন তোলেন, প্রয়োজনীয় স্বাক্ষর ও পরিচয়সংক্রান্ত তথ্য ছাড়া কীভাবে এসব ফলাফল জেলা ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা গ্রহণ করলেন। তিনি আরও অভিযোগ করেন, অনিয়মের তথ্য প্রকাশ করতে গিয়ে কয়েকজন পোলিং এজেন্ট হামলার শিকার হয়েছেন, যার ফলে সংশ্লিষ্টরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এছাড়া জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নেওয়ার অভিযোগও তোলেন তিনি। তার দাবি, যেখানে বিএনপির সমর্থক বেশি, সেখানে ভোট গ্রহণ ধীরগতিতে হয়েছে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচনী পরিবেশ নষ্ট করার চেষ্টা হয়েছে। অন্যদিকে প্রতিপক্ষ সমর্থিত এলাকায় অনিয়মিত ভোট প্রদানের অভিযোগও করেন তিনি।
নিজের প্রাপ্ত ভোটের সংখ্যা নিয়েও প্রশ্ন তুলে প্রিয়াঙ্কা বলেন, কিছু কেন্দ্রে অত্যন্ত কম ভোট পাওয়া বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
দলীয় অবস্থান প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি জানান, নির্বাচনকালীন সময়ে দলীয় নেতারা নিজ নিজ এলাকায় ব্যস্ত থাকলেও বিষয়টি দল অবগত রয়েছে এবং পরবর্তীতে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে নির্বাচনী এজেন্টের ওপর হামলার অভিযোগ, হাসপাতালে ভর্তি

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি, শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলায় এক নির্বাচনী এজেন্টের ওপর হামলার অভিযোগ উঠেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৮টার দিকে চরশেরপুর ইউনিয়নের হেরুয়া-বালুরঘাটের নামাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত গিয়াস উদ্দিন রাসেল (৩৫) বর্তমানে শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার মাথা ও মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।  তিনি […]

শেরপুরে সড়ক দুর্ঘটনায় সহকারী প্রিজাইডিং অফিসার সহ নিহত ২ 

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি, শেরপুর প্রতিনিধি :শেরপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালন করতে আসার পথে সড়ক দুর্ঘটনায় এক সহকারী প্রিজাইডিং অফিসার সহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শেরপুর-জামালপুর আঞ্চলিক সড়কের চরপক্ষীমারী ইউনিয়নের শিমুলতলী এলাকায় একটি মিনি ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ […]