শেরপুরে নির্বাচনী এজেন্টের ওপর হামলার অভিযোগ, হাসপাতালে ভর্তি

Share the post
জহুরুল ইসলাম জপি, শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলায় এক নির্বাচনী এজেন্টের ওপর হামলার অভিযোগ উঠেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৮টার দিকে চরশেরপুর ইউনিয়নের হেরুয়া-বালুরঘাটের নামাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত গিয়াস উদ্দিন রাসেল (৩৫) বর্তমানে শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তার মাথা ও মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।
 তিনি স্থানীয় একটি পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
রাসেল জানান, তিনি শেরপুর-১ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকার প্রধান নির্বাচনী এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ঘটনার সময় একটি মোটরসাইকেলে থাকা কয়েকজন ব্যক্তি তার পিছু নেয় এবং একপর্যায়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর আরও কয়েকজন এসে তাকে মারধর করে বলে অভিযোগ করেন তিনি। প্রাণ বাঁচাতে পাশের একটি দোকানে আশ্রয় নিলেও সেখানেও হামলা চালানো হয় বলে দাবি করেন রাসেল।
তিনি আরও অভিযোগ করেন, স্থানীয় কয়েকজন জামায়াত সমর্থকের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল এ হামলায় অংশ নেয়।
ঘটনার খবর পেয়ে উপজেলা ও জেলা বিএনপির কয়েকজন নেতা হাসপাতালে গিয়ে আহত রাসেলকে দেখতে যান। উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম এ ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
 বিএনপির প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকাও প্রশাসনের কাছে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, বিষয়টি তাদের নজরে এসেছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুর-১ আসনের ফল নিয়ে আদালতে যাচ্ছেন বিএনপি প্রার্থী প্রিয়াঙ্কা,

Share the post

Share the post জহুরুল ইসলাম জপি, শেরপুর প্রতিনিধি:শেরপুর-১ (সদর) আসনের নির্বাচনী ফলাফল নিয়ে আপত্তি জানিয়ে আদালতের শরণাপন্ন হওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। তিনি দাবি করেছেন, নির্বাচনে বিভিন্ন অনিয়ম হয়েছে এবং ফলাফল স্থগিত করে পুনঃনির্বাচনের ব্যবস্থা নেওয়া উচিত। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি […]

শেরপুরে সড়ক দুর্ঘটনায় সহকারী প্রিজাইডিং অফিসার সহ নিহত ২ 

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি, শেরপুর প্রতিনিধি :শেরপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালন করতে আসার পথে সড়ক দুর্ঘটনায় এক সহকারী প্রিজাইডিং অফিসার সহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শেরপুর-জামালপুর আঞ্চলিক সড়কের চরপক্ষীমারী ইউনিয়নের শিমুলতলী এলাকায় একটি মিনি ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ […]