রেজু খাল চেকপোস্টে হিজড়া চক্রের ইয়াবা পাচার: ৩৪বিজিবির অভিযানে আটক ৩

Share the post
আমিন, কক্সবাজার দক্ষিণ প্রতিনিধি : কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের রেজুর খাল চেকপোস্টে ৩৪ বিজিবি বিপুল পরিমাণ ইয়াবাসহ তৃতীয় লিঙ্গের তিনজন হিজড়াকে আটক করেছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর-২০২৫) বিকেলে এ অভিযান পরিচালিত হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রেজুর খাল চেকপোস্টে তল্লাশি চালানো হয়। এ সময় হিজড়া চক্রের তিন সদস্যকে আটক করে তাদের দেহ তল্লাশি করলে ১৬ হাজার ৪ শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, হিজড়া সম্প্রদায়ের একটি অংশ দীর্ঘদিন ধরে দলবদ্ধ হয়ে বিভিন্ন জনের কাছ থেকে টাকা আদায় করছিল। সম্প্রতি তারা মাদক চোরাকারবারীদের সঙ্গে যোগসাজশ করে ইয়াবা পাচারেও জড়িয়ে পড়েছে।
আটককৃতদের বিরুদ্ধে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে নিশ্চিত করেছে বিজিবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে বাঙালীয়ানায় পিঠাপুলি উৎসবের আয়োজন…

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার: কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পাওয়া সমাজের এক সময়কার সুবিধাবঞ্চিত-বিপন্ন-ঝুঁকিতে থাকা-পথ শিশুদের নিয়ে শিশু বরণ, দেয়ালিকা উন্মোচন, পিঠাপুলি উৎসব, বই বিতরণ, শীতবস্ত্র বিতরণ, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক সন্ধ্যা, তাঁবু জলসা এবং বিশেষ নৈশ ভোজের আয়োজন করা হয়েছে। গত ৫ জানুয়ারি রোজ সোমবার বিকাল ৪:০০ টায় কেন্দ্র  প্রাঙ্গণে […]

কক্সবাজার সদরে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার :কক্সবাজার সদর উপজেলায় বিভিন্ন স্থানে চার শতাধিক শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শীতের তীব্রতা বাড়ার প্রেক্ষাপটে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে কক্সবাজার সদর আর্মি ক্যাম্পের উদ্যোগে রামু সেনানিবাসের ১০ পদাতিক ডিভিশনের ২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৯ইষ্ট বেঙ্গল […]