রাজাপুরে ঘর ভাংচুর ও চাদা দাবীর অভিযোগে উপজেলা বিএনপি সভাপতিসহ ১৪ জনের নামে মামলা

Share the post

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পরপপরই ঝালকাঠির রাজাপুর উপজেলা যুবদলের যুগ্মসাধারণ সম্পাদক মামুন হোসেনকে মারধর, বসতঘর ভাংচুর এবং ৫ লাখ টাকা চাদা দাবির অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সভাপতির বিরুদ্ধে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে আদালতের নির্দেশে দ্রুত বিচার আইন ও দণ্ডবিধির ৩৮০/৫০৬ ধারায় রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি তালুকদার আবুল কালাম আজাদ সহ ১৪ জনের নামে রাজাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।মামলা নং ৭ তারিখ ১৭/৯/২৪ জিআর নং ১০৮/২৪। মামলার বাদি উপজেলার শুক্তাগড় ইউনিয়নের কেওতা গ্রামের মো. নাসির উদ্দীনের ছেলে মো. মামুন। বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান।

মামলায় আরও যাদেরকে আসামী করা হয়েছে তারা হলেন, মো. মামুন, শহীদ শরীফ, নাজমুল হুদা, মতি হাওলাদার, আসাদুজ্জামান, মাহামুদ, ইমাম হোসেন, মো. শফিক, আবু, আল আমিন শরীফ, সেলিম শরীফ, কালাম শরীফ এবং সাগর শরীফ। এ বিষয়ে রাজাপুর থানার ওসি মো. আতাউর রহমান জানান, ‘বাদির অভিযোগের ভিত্তিতে আদালতের নির্দেশ মোতাবেক রাতেই মামলাটি রুজু করা হয়। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

গৌরনদীতে উত্তেজনা: ছিনতাই মামলায় ছাত্রদল নেতা পারভেজসহ চারজনকে আসামি করায় তোলপাড়

Share the post

Share the postমো: সাইফুল ইসলাম সজিব, বরিশাল প্রতিনিধি: গৌরনদী উপজেলায় রাজনৈতিক অঙ্গনে আবারও তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে—গৌরনদী উপজেলা মহিলা দলের নেত্রী তাসলিমা আক্তার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রদলের নেতাদের বিরুদ্ধে মিথ্যা ছিনতাই মামলা দায়ের করেছেন। জানা গেছে, মামলায় আসামি করা হয়েছে— ইমরান খান, সহ-সভাপতি, বরিশাল জেলা ছাত্রদল রাজিব খান, যুগ্ম আহ্বায়ক, গৌরনদী উপজেলা ছাত্রদল ইত্তেসাম […]

ঝালকাঠির রাজাপুরে পুকুর পাড়ের কাঁচা ঘাস খেয়ে মারা গেল খামারির ৬টি গরু

Share the post

Share the postমো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে পুকুর পাড়ের কাঁচা ঘাস খেয়ে একটি খামারের ৬টি গাভি গরুর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ আঙ্গারিয়া গ্রামের মো. নজরুল ইসলাম (৫৬) খামারে এ ঘটনা ঘটে। যার আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা হবে বলে জানান গরুর মালিক। এ ছাড়া খামারটির আরও […]