মারা গেলেন জনপ্রিয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যয়

Share the post

টলিউডের জনপ্রিয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যয় মারা গেছেন। বুধবার (২৩ মার্চ) দিবাগত রাত ১টা ১০ মিনিটে কলকাতার প্রিন্স আনোয়ার শাহ রোডের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৫৭ বছর।

টলিউডের আরেক অভিনেতা ভরত কৌলর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় একটি রিয়েলিটি শো-তে অংশ নেন অভিষেক চট্টোপাধ্যয়। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে জানা যায়, এ অভিনেতা হৃদরোগে আক্রান্ত হয়েছেন। এরপর কিছুটা ভালো বোধ করায় বাড়িতেই ছিলেন তিনি। তবে গভীর রাতে সবাইকে কাঁদিয়ে ওপারে পাড়ি জমান অভিষেক।

এদিকে, এ অভিনেতার মৃত্যুর খবরে টলিপাড়ায় শোকের ছায়া নেমেছে।

নব্বইয়ের দশকে বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম ব্যস্ত অভিনেতা ছিলেন অভিষেক। এক সময় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তাপস পালদের সঙ্গে একসারিতে নাম উঠে আসতো তার।

উৎপল দত্ত, সন্ধ্যা রায়ের মতো প্রতিভাশালী অভিনেতাদের সঙ্গে পর্দায় দেখা গেছে অভিষেক চট্টোপাধ্যয়কে। কাজ করেছেন শতাব্দী রায়, ঋতুপর্ণা সেনগুপ্তের মতো সমসাময়িক প্রথম সারির অভিনেত্রীদের সঙ্গেও।

১৯৬৪ সালের ৩০ এপ্রিল জন্ম অভিষেক চট্টোপাধ্যায়ের। ১৯৮৬ সালে তরুণ মজুমদারের ছবি ‘পথভোলা’ দিয়ে সিনেমায় যাত্রা শুরু। তার অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলো হলো- ‘দহন’, ‘বাড়িওয়ালি’, ‘মধুর মিলন’, ‘মায়ের আঁচল’, ‘আলো’, ‘নীলাচলে কিরীটি’। শুধু বড় পর্দা নয়, ছোট পর্দাতেও তিনি সমানভাবে সাবলীল অভিনয় করে দর্শকদের প্রশংসা পেয়েছেন।

তবে মাঝে দীর্ঘদিন টলিউডে অনুপস্থিত ছিলেন তিনি। তা নিয়ে কথা বলতে গিয়ে আক্ষেপও করেছিলেন এ অভিনেতা। অভিযোগ তোলেন- টলিউডে বঞ্চনার শিকার হয়েছেন তিনি।

এক সাক্ষাৎকারে অভিষেক জানান, রাজনীতির কারণে একের পর এক ছবি থেকে বাদ পড়তে হয়েছিল তাকে। সেই সময় যাত্রাপালা ও মঞ্চনাটক করে সংসার চালাতে হয়েছে।

তবে গত কয়েক বছর ধরে টেলিভিশনের পর্দায় অভিষেকের সরব উপস্থিতি দেখা যাচ্ছিল। ‘ইচ্ছেনদী’, ‘পিতা’, ‘অপুর সংসার’, ‘অন্দরমহল’, ‘কুসুম দোলা’, ‘ফাগুন বউ’, ‘খড়কুটো’-এর মতো সিরিয়ালে অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ভিসা বাতিলের পরেও ঢাকায় সানি লিওনি!

Share the post

Share the postভিসা আবেদন বাতিলের ১ দিনের মধ্যে ঢাকায় নেমে ভি-চিহ্ণ দেখালেন বলিউড তারকা সানি লিওনি! শনিবার (১২ মার্চ) বিকাল ৫টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পা রাখেন। তাকে ঢাকায় বরণ করে নেন গান বাংলা টিভি চ্যানেলের ব্যবস্থাপনা পরিচালক ও সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপস। পরিচিত নাম বাদ দিয়ে মার্কিন পাসপোর্ট দিয়ে ভিসার আবেদন করায় […]

বন্ধু আরিয়ান খানের জন্য চিন্তায় ছিলেন কিন্তু নিজেই যে মাদক-কাণ্ডে জড়িয়ে যাবেন, তা বোধ হয় স্বপ্নেও ভাবেননি অনন্যা পাণ্ডে

Share the post

Share the post  বিনোদন ডেক্স : বন্ধু আরিয়ান খানের জন্য চিন্তায় ছিলেন। কিন্তু নিজেই যে মাদক-কাণ্ডে জড়িয়ে যাবেন, তা বোধ হয় স্বপ্নেও ভাবেননি অনন্যা পাণ্ডে। বৃহস্পতিবার আচমকা বাড়িতে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র হানা। তদন্তকারীদের আতশকাচের তলায় অনন্যা পাণ্ডে। এই কঠিন সময়ে প্রেমিকা থুড়ি ঘনিষ্ঠ বন্ধুর পাশে দাঁড়ালেন ঈশান খট্টর। শনিবার অনন্যার বাড়িতে গিয়ে উপস্থিত হন […]