মাদকসহ ময়মনসিংহে র‌্যাবের হাতে আটক নেত্রকোনার ২ তরুণ

Share the post
সোহেল খান দূর্জয় নেত্রকোনা : নেত্রকোনার দুই তরুণ মদসহ ময়মনসিংহে র‌্যাব-১৪ এর হাতে আটক হয়েছেন। আটক দুজনের কাছ থেকে ১১ বোতল বিদেশী মদ জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য এক লক্ষ ১০ হাজার টাকা। আটক দুজন হলেন- নেত্রকোনা দুর্গপুর উপজেলার কৃঞ্চের চর গ্রামের কৃঞ্চ রাজ ধরের ছেলে সজিত রাজ ধর (১৯) এবং একই এলাকার জালাল খানের ছেলে মো. শিপন খান (১৯)।
বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ময়মনসিংহ র‌্যাব-১৪ (সিপিএসসি) এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসানের পক্ষে মিডিয়া অফিসার এতথ্য জানান।
এরআগে এ অভিযানে র‌্যাবের আভিযানিক দলের নেতৃত্ব দেন কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান। ময়মনসিংহের কোতোয়ালী থানাধীন পাটগুদাম ব্রীজের পশ্চিম পাড় (জয়বাংলা চত্ত্বর সংলগ্ন) জনৈক বাদল মিয়ার দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে মদসহ দুই তরুণকে আটক করতে সক্ষম হয় র‌্যাব। র‌্যাবের পক্ষ থেকে আরো জানানো হয়, আটককৃতদের বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালী থানায় মামলা দায়ের পূর্বক জব্দকৃত মাদকসহ আসামিদেরকের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধোবাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষক ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

Share the post

Share the post আবুল হাশেম ধোবাউড়া,ময়মনসিংহ প্রতিনিধি :ময়মনসিংহের ধোবাউড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণের চিত্রাংকন,রচনা ও গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করা হয়। বুধবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে এবং একাডেমীক সুপারভাইজার নুরুল আমিন এর সঞ্চালনায় […]

বিএনপির প্রকৃত নেতাকর্মীরা দলের দুঃসময়ে ইমানী দায়ীত্ব প্যালিন করেন

Share the post

Share the post আবুল হাশেম ধোবাউড়া(ময়মনসিংহ)প্রতিনিধি:বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ–১ (হালুয়াঘাট–ধোবাউড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপির প্রকৃত নেতাকর্মীরা দলের দুঃসময়ে ইমানী দায়ীত্ব প্যালিন করেন । দলের এই সংকটময় মুহূর্তে যারা ধানের শীষের বিরোধিতা করছেন, তারা নিজেদেরকে কখনও বিএনপির প্রকৃত কর্মী দাবি করতে পারেন না। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার […]