মহেশখালীর মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পের ৬,৫৭১ কোটি টাকার হিসাব না দিয়ে গায়েব সাবেক পিডি।

Share the post
নুর মোহাম্মাদ, কক্সবাজার প্রতিনিধি:কক্সবাজারের মাতারবাড়ী ১,২০০ মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্পে ৬ হাজার ৫৭১ কোটি টাকার ব্যয়ের কোনও হিসাব না দিয়েই সাবেক প্রকল্প পরিচালক (পিডি) দেশ ছেড়েছেন বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ।
বুধবার (৭ মে) রাজধানীর শেরেবাংলা নগরে অনুষ্ঠিত একনেক বৈঠক-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানান, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) গত মাসে প্রকল্পটি থেকে মাত্র ১৮৫ মেগাওয়াট বিদ্যুৎ কিনেছে, যদিও কেন্দ্রটির উৎপাদন সক্ষমতা ১,২০০ মেগাওয়াট। দেশে বিদ্যুতের চাহিদা থাকলেও পুরো সক্ষমতা ব্যবহার না হওয়ার পেছনে তিনি অনিয়মকে দায়ী করেন।
ওয়াহিদ উদ্দিন আরো জানান, নিম্নমানের কয়লা আমদানির বিষয়েও দুর্নীতির ইঙ্গিত রয়েছে। ইন্দোনেশিয়া থেকে আনা ওই কয়লায় দূষণের প্রমাণ পাওয়ায় নমুনা পরীক্ষার জন্য তা ব্যাংককে পাঠানো হয়েছে। কয়লা সরবরাহে এক বড় দেশি প্রতিষ্ঠান জড়িত বলেও জানান তিনি।
প্রকল্পের সাবেক পরিচালক সম্পর্কে উপদেষ্টা বলেন, তিনি চুক্তিভিত্তিক ছিলেন এবং এখন দেশে নেই। অডিট আপত্তি থাকা সত্ত্বেও প্রকল্পের ৬,৫৭১ কোটি টাকার জবাবদিহিতা হয়নি। বিষয়টি কারও নজরেও ছিল না।
পরিকল্পনা উপদেষ্টা প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও কঠোর নজরদারির ওপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যতে এ ধরনের গাফিলতি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে বাঙালীয়ানায় পিঠাপুলি উৎসবের আয়োজন…

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার: কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পাওয়া সমাজের এক সময়কার সুবিধাবঞ্চিত-বিপন্ন-ঝুঁকিতে থাকা-পথ শিশুদের নিয়ে শিশু বরণ, দেয়ালিকা উন্মোচন, পিঠাপুলি উৎসব, বই বিতরণ, শীতবস্ত্র বিতরণ, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক সন্ধ্যা, তাঁবু জলসা এবং বিশেষ নৈশ ভোজের আয়োজন করা হয়েছে। গত ৫ জানুয়ারি রোজ সোমবার বিকাল ৪:০০ টায় কেন্দ্র  প্রাঙ্গণে […]

কক্সবাজার সদরে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার :কক্সবাজার সদর উপজেলায় বিভিন্ন স্থানে চার শতাধিক শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শীতের তীব্রতা বাড়ার প্রেক্ষাপটে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে কক্সবাজার সদর আর্মি ক্যাম্পের উদ্যোগে রামু সেনানিবাসের ১০ পদাতিক ডিভিশনের ২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৯ইষ্ট বেঙ্গল […]