বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে সরে গেলেন মাহমুদউল্লাহ, সর্বোচ্চ বেতন তাসকিনের

Share the post

২০২৫ সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সর্বোচ্চ বেতন মাসিক দশ লাখ টাকা পাবেন তাসকিন আহমেদ। চুক্তির মেয়াদ ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

এ চুক্তিতে ২২ জন ক্রিকেটারের বেতন পাঁচটি গ্রেডে নির্ধারণ করা হয়েছে। মাহমুদউল্লাহ রিয়াদের অনুরোধের প্রেক্ষিতে ২০২৫ সালের মার্চ থেকে তাকে আর চুক্তিতে রাখছে না বিসিবি।

এ প্লাস গ্রেডে সর্বোচ্চ বেতন তাসকিন আহমেদের। এ গ্রেডে মাসিক আট লাখ টাকা বেতনের তালিকায় রয়েছেন মুশফিকুর রহিম, নাজমুল হোসাইন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস। তালিকায়‘এ’ ক্যাটাগরিতে রাখা হলেও ওয়ানডে থেকে অবসর নেওয়ায় মার্চ মাস থেকে ‘বি’ ক্যাটাগরিতে চলে যাবেন মুশফিকুর রহিম ।

বি গ্রেডে ছয় লাখ টাকা পাবেন মুমিনুল হক, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তৌহিদ হৃদয়, হাসান মাহমুদ এবং নাহিদ রানা।

সি গ্রেডে চার লাখ টাকা বেতন দেয়া হবে আট জনকে। এদের মধ্যে রয়েছেন সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলী অনিক, তানজিদ হাসান তামিম। এছাড়াও শরিফুল ইসলাম, রিশাদ হোসাইন, তানজীম হাসান সাকিব এবং শেখ মেহেদী হাসান এই গ্রেডে বেতন পাবেন।

তালিকায় ডি গ্রেডে থাকা নাসুম আহমেদ এবং সৈয়দ খালেদ আহমেদ মাসিক দুই লাখ টাকা বেতন পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

দুবাইকে হোম ভেন্যু বানিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন ভারত

Share the post

Share the post চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানে যেতে অস্বীকৃতি জানিয়েছিল ভারত। তাই বাধ্য হয়ে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করতে হয়েছে পিসিবিকে। যেখানে ভারতের জন্য ভেন্যু নির্ধারণ করা হয় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। আর এই ভেন্যুকেই ঘরের মাঠ বানিয়েছে ভারত। টানা পাঁচ ম্যাচ একই মাঠে খেলার সুযোগ পেয়েছে তারা, যে সুবিধা পায়নি আয়োজক পাকিস্তানও।     […]

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে নিউজিল্যান্ড

Share the post

Share the postদাপুটে ব্যাটিংয়ে সেঞ্চুরি হাঁকান কেন উইলিয়ামসন ও রাচিন রবীন্দ্র। দুজনের জাদুকরী তিন অঙ্ক ছোঁয়ায় নিউজিল্যান্ড পেয়ে যায় ৩৬২ রানের হিমালয়সম পুঁজি। রান তাড়ায় টেম্বা বাভুমার সঙ্গে রসি ফন ডার ডুসেন শতরানে পৌঁছতে চেষ্টার কোনো ত্রুটি রাখলেন না। শেষে লড়াই করলেন ডেভিড মিলারও। ‘কিলার’ মিলার শেষ দিকে লড়াই করলেন একাই। সেঞ্চুরিও মিলল তার ব্যাটে। […]