বিনামূল্যে করোনার ভ্যাকসিন পৌঁছে দেওয়া হবে: ত্রাণ প্রতিমন্ত্রী

Share the post

আব্দুল আহাদ ।।  গাজীপুর   :     করোনার ভ্যাকসিন সংগ্রহের জন্য সকল প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। দেশের জনগণের দ্বারপ্রান্তে বিনামূল্যে এই ভ্যাকসিন পৌছে দেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে সাভারের নবীনগর এলাকার জয় রেস্তোরাঁর সামনে নবগঠিত আশুলিয়া থানা আওয়ামী লীগের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী আরও বলেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলার জন্য বাংলাদেশের হাসপাতাল গুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

বিভাগীয় যে সকল জেলা হাসপাতাল গুলোতে সেন্ট্রাল অক্সিজেন লাইন নাই সেগুলোতে অক্সিজেন নিশ্চিত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই অনেক জেলা ও উপজেলা হাসপাতাল গুলোতে অক্সিজেন সরবরাহ নিশ্চিত করা হয়েছে। ডা. এনামুর রহমান বলেন, হাসপাতাল গুলোতে ভ্যান্টিলেটরের সংখ্যা বাড়ানো হয়েছে, হাইফ্লো অক্সিজেন মেশিনেরও সংখ্যা বাড়ানো হয়েছে। সব মিলিয়ে গত দিন গুলোতে যেভাবে করোনা মোকাবেলা করেছে বাংলাদেশ, আরও বেশি সক্ষমতা অর্জনের ফলে করোনার দ্বিতীয় ঢেউটিও সফলভাবে মোকাবিলা করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী।

তিনি আরও বলেন, আমরা আশা করি সরকারের যে প্রস্তুতি রয়েছে, জনগণের যে সচেতনতা আছে এবং মাঠ পর্যায়ে আমাদের প্রশাসন যেভাবে কাজ করছে, আমাদের সকল লেবেলের সরকারি-বেসরকারি হাসপাতাল গুলোর যে প্রস্তুতি রয়েছে তা দিয়ে প্রথম ঢেউয়ের মত দ্বিতীয় ঢেউটিও মোকাবিলা করতে সক্ষম হবো। প্রতিমন্ত্রী বলেন, শুধু স্বাস্থ্য খাত নয়, যে কোন অনিয়মের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স। যে সমস্ত স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান গুলো অনিয়ম করেছে তাদেরকে শাস্তির আওতায় আনা হয়েছে। এসময় আশুলিয়া থানায় একটি কমিটির প্রয়োজন ছিলো।

প্রধানমন্ত্রীর নির্দেশে এই থানার কমিটি দেওয়া হয়েছে। গত ১৮ নভেম্বর আমাকে এই নির্দেশনা দেওয়া হয়। পরে সাভার উপজেলার নেতা-নেত্রীদের সাথে আলোচনা করে ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজীর আহমেদ ফারুক হাসান তুহিনকে আহ্বায়ক ও সাইফুল ইসলামকে যুগ্ম আহবায়ক করে কমিটি ঘোষণা করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে এসময় ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজীর আহমেদ, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সাভার পৌর মেয়র আব্দুল গণি, সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা, সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীর, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাদাত হোসেন খাঁন, পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান, আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার, যুগ্ম আহবায়ক মইনুল ইসলাম ভুইঁয়াসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ডিবিএইচ-এর শরীয়াহ্ সুপারভাইজরী কমিটির ৮ম সভা অনুষ্ঠিত

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি আজ ১৪ই সেপ্টেম্বর  ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৮ম সভা প্রতিষ্ঠানটির গুলশানে অবস্থিত প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির মাননীয় চেয়ারম্যান জনাব ড. মুহাম্মাদ সাইফুল্লাহ। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মু. ফরিদউদ্দীন আহমেদ এবং ড. জুবায়ের মুহাম্মাদ এহসানুল হক সিএসএএ। সভায় ডিবিএইচ-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী […]

লোন দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিয়ে নারীকে ধর্ষণ, গ্রেফতার ১

Share the post

Share the postআবু হোসেন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে লোন দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীর কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার পর তাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেন, এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃত মুরাদ হোসেন কালা (৩৮), কুশুরা ইউনিয়নের শাসন গ্রামের কাশিমনগর […]