বিচারহীনতার প্রতিবাদে ইবিতে প্রতীকী লাশ নিয়ে শিক্ষার্থীদের মিছিল

Share the post
ইবি প্রতিনিধি :  ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যার বিচারহীনতার ১০০ দিন পূর্তিতে প্রতীকী লাশ নিয়ে মৌন মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রবিবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় শাহ আজিজুর রহমান হলের পুকুরপাড় থেকে মিছিলটি শুরু হয়। পরে এটি ক্যাম্পাসের বিভিন্ন একাডেমিক ভবন ও সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবন চত্বরে গিয়ে সমাবেশে পরিণত হয়।
মিছিলে বিশ্ববিদ্যালয়ের সক্রিয় প্রায় সব ছাত্র সংগঠন—ছাত্রদল, ছাত্রশিবির, ইসলামী ছাত্র আন্দোলন, খেলাফত ছাত্র মজলিস ও জমিয়তে তালাবায়ে আরাবিয়ার নেতাকর্মীরা অংশ নেন। শিক্ষার্থীরা সাত দিনের মধ্যে হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানিয়ে বলেন, সময়সীমার মধ্যে ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সাজিদের হত্যার ১০০ দিন পার হলেও দোষীদের এখনো গ্রেফতার করা হয়নি। তারা বলেন, “অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষার্থী খুন হলে তিন থেকে সাত দিনের মধ্যেই খুনিদের গ্রেফতার করা হয়। কিন্তু ইবি প্রশাসনের অদক্ষতা ও উদাসীনতায় তিন মাস দশ দিন পার হলেও এখনো কোনো অগ্রগতি হয়নি।”
ইবি ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুব আলী বলেন, “সাজিদের হত্যার ১০০ দিন পেরিয়ে গেছে, কিন্তু খুনিদের এখনো গ্রেফতার করা হয়নি। আমরা বিচার না পাওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না। যদি এই হত্যার বিচার না হয়, তাহলে ক্যাম্পাসের কোনো শিক্ষার্থীই নিরাপদ থাকবে না।”
ইবি ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, “শহীদ সাজিদ আব্দুল্লাহ খুন হয়েছেন ১০১ দিন আগে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সিআইডি বারবার সময় নিচ্ছে। আমরা আজ প্রশাসন ও সিআইডির সঙ্গে বৈঠকে বসব, তবে এটি হবে শেষ বৈঠক। এরপরও অগ্রগতি না হলে আমরা কঠোর আন্দোলনে যাবো।”
উল্লেখ্য, গত ১৭ জুলাই একই পুকুর থেকে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়। ভিসেরা রিপোর্টে শ্বাসরোধে হত্যার প্রমাণ মেলে, যার পরিপ্রেক্ষিতে ক্যাম্পাসে ব্যাপক আন্দোলন ছড়িয়ে পড়ে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন পুকুরটিকে সংরক্ষিত এলাকা ঘোষণা করে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা দেয়। বর্তমানে মামলাটি সিআইডির তদন্তাধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পবিত্র রমজানকে ঘিরে ৩৮ দিনের ছুটিতে ইসলামী বিশ্ববিদ্যালয়

Share the post

Share the postইবি প্রতিনিধি:পবিত্র রমজান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, শুভ দোলযাত্রা, শব-ই-কদর, ঈদ-উল-ফিতর ও মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ৩৮ দিনের ছুটিতে গেছে ইসলামী বিশ্ববিদ্যালয়। গত ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ ছুটি চলবে আগামী ২৭ মার্চ পর্যন্ত। তবে বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে নীল চিহ্নিত দিনগুলোতে বিভাগসমূহ চাইলে পরীক্ষা নিতে পারবে বলে জানিয়েছে রেজিস্ট্রার দপ্তর। এছাড়া আগামী […]

ইবিতে পবিত্র রমাদান উপলক্ষে ‘বরকতের বারিধারা’ সাংস্কৃতিক অনুষ্ঠান

Share the post

Share the postইবি প্রতিনিধি:পবিত্র মাহে রমাদানকে স্বাগত জানিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়-এ ‘বরকতের বারিধারা’ শীর্ষক এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইসলামী সাংস্কৃতিক সংগঠন ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট-এর উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বাদ মাগরিব বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এর আগে বাদ মাগরিব কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের […]