বাসার জমিদারের ছেলে জাহেদ কর্তৃক মারধর ও হেনস্তার শিকার ভাড়াটিয়া আপন ২ বোন। 

Share the post
বিশেষ প্রতিনিধি:চকরিয়া পৌরসভা ৪ নং ওয়ার্ড সবুজবাগ আবাসিক এলাকায় হানিফ ও জালাল ম্যানসন এর নীচতলায় ৭ তারিখ, শনিবার পবিত্র ঈদুল আযহার দিনে দিবাগত রাত ১২:৩০ মিনিটের দিকে এই হামলার ঘটনা ঘটে।
হামলাকারী জাহেদ আওয়ামী দোসর জালাল এর ছেলে বলে জানা যায়।
ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত ০৭/০৬/২৫ ইং তারিখ দিবাগত রাত আনুমানিক ১২:১০ ঘটিকার সময় আমার মায়ের ভাড়া বাসা থেকে কুরবানি ঈদের খাওয়া দাওয়া শেষে ঘটনার দিন ০৭/০৬/২৫ ইং তারিখ দিবাগত রাত আনুমানিক ১২:২০ ঘটিকার সময় আমার ভাড়া বাসার গেইটের সামনে এসে গেট খোলার জন্য মালিকের ছেলেকে অনুরোধ করি সাথে সাথে মালিকের ছেলে এসে গেট খুলে,অতঃপর অশ্লীল ভাষায় অতিরিক্ত গালিগালাজ করে এক পর্যায়ে মালিকের ছেলে জাহেদ আমার চুলের মুঠি ধরে টানা- হেচড়া করে।আমার মুখে,মাথায়,তলপেটে পর পর কিল,লাথি,ঘুষি মারিয়া শরীরের বিভিন্ন স্থানে ফুলা ও তেতলানো জখম করে এবং আমার পরনের কাপড়-চোপড় ছিড়ে শ্লীলতাহানী করে। আমি জখমের ফলে চিৎকার দিলে ২ মাসের অন্তঃসত্ত্বা আমার বড় বোন মিনুয়ারা বেগম (৩০) এগিয়ে এসে আমাকে জাহেদ এর কবল থেকে উদ্ধারের চেষ্টা করলে জাহেদ আমার বড় বোনের মুখে, বুকে ও তলপেটে সজোরে পর পর লাথি মেরে বড় বোনকে মাঠিতে ফেলে বড় বোনের গলা চেপে শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা চালায় এবং আমার বড় বোনের গলায় থাকা ১ ভরি ওজনের সর্ণের চেইন যার মূল্য (১ লক্ষ ৫৫ হাজার) টাকা নিয়ে ফেলে।এবং আমার বড় বোন ২ মাসের গর্ভবতী হওয়ায় তলপেটে গুরুতর জখম হয়।আমাদের শোরচিৎকারে পথচারী লোকজন এসে ঘটনা দেখতে পেলে আমাকে ও আমার বড় বোনকে জাহেদের কাছ থেকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য চকরিয়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আমার ও বড় বোন মিনুয়ার বেগমের জখমের  চিকিৎসা  করেন।আমাদের চিকিৎসা কাজে ব্যস্ত থাকায় ও ঘটনার বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণকে অবগত করে থানায় এসে জাহেদ গং এর বিরুদ্ধে আমরা অভিযোগ দায়ের করি।
বর্তমানে জাহেদ আমাদের বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিয়ে  বলতেছে  আমাকে ও আমার বড় বোনকে ভাড়া বাসায় বসবাস করতে দিবে না,মারবে,কাটবে, সন্ত্রাসী লোকজন দিয়ে জানমালের অপূরণীয় ক্ষতি করবে। ঘটনার যথেষ্ট সাক্ষী প্রমান ও বর্ণিত ঘটনাস্থলে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ ধারণ করা আছে।
পরিশেষে প্রশাসনের কাছে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিচারের আওতায় এনে আইনানুগ ব্যবস্থা গ্রহন করার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে বাঙালীয়ানায় পিঠাপুলি উৎসবের আয়োজন…

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার: কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পাওয়া সমাজের এক সময়কার সুবিধাবঞ্চিত-বিপন্ন-ঝুঁকিতে থাকা-পথ শিশুদের নিয়ে শিশু বরণ, দেয়ালিকা উন্মোচন, পিঠাপুলি উৎসব, বই বিতরণ, শীতবস্ত্র বিতরণ, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক সন্ধ্যা, তাঁবু জলসা এবং বিশেষ নৈশ ভোজের আয়োজন করা হয়েছে। গত ৫ জানুয়ারি রোজ সোমবার বিকাল ৪:০০ টায় কেন্দ্র  প্রাঙ্গণে […]

কক্সবাজার সদরে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার :কক্সবাজার সদর উপজেলায় বিভিন্ন স্থানে চার শতাধিক শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শীতের তীব্রতা বাড়ার প্রেক্ষাপটে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে কক্সবাজার সদর আর্মি ক্যাম্পের উদ্যোগে রামু সেনানিবাসের ১০ পদাতিক ডিভিশনের ২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৯ইষ্ট বেঙ্গল […]