বাগেরহাটের মোংলায় বিপুল পরিমান বিদেশি মদ সহ মাদক কারবারি গ্রেফতার

Share the post
এ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোংলায় ২৯ বোতল হুইস্কিসহ (বিদেশী মদ) চিহ্নিত এক মাদককারবারীকে আটক করেছে পুলিশ। আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম আজিজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে পৌর শহরের শামসুর রহমান সড়কের চিহ্নিত মাদককারবারী আব্দুর রহিমের (৫৫) ভাড়া বাড়ীতে অভিযান চালায় পুলিশ।
অভিযান চালানোর সময় ঘর থেকে ২৯ বোতল হুইস্কি উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই আটক করা হয় মাদককারবারীকে। মাদককারবারী রহিম পৌর শহরের মাদ্রাসা রোডের মৃত মজিবুল হকের ছেলে। তিনি আরও বলেন, উদ্ধারকৃত হুইস্কির মূল্য ২ লাখ টাকার উপরে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা শেষে আটককৃতকে বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, মাদক নির্মুলে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

খুলনায় আবাসিক হোটেল থেকে ৯ জন আটক।

Share the post

Share the postআব্দুর রাজ্জাক রাজুঃ স্টাফ রিপোর্টারঃখুলনা সদর থানায় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৯জন কে আটক করেছে পুলিশ গতকাল সকাল ১০ঘটিকায় আবাসিক হোটেল আরাফাত ইন্টারন্যাশনালে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১) খাদিজা পারভীন(৩৬) পিতা মৃত আঃ আজিজ সাং জাব্দিপুর থানা খানজাহান আলী,২) সুলতানা আক্তার (১৯) পিতা আবুল কালাম সাং রামনগর থানা রপসা […]

বাগেরহাটের ফকিরহাটে ট্রাকের চাপায় যুবক নিহত

Share the post

Share the postএ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে মালবাহী ট্রাকের ধাক্কায় অন্য ট্রাকের সহযোগী নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর)দুপুরে উপজেলার টাউন-নওয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তানজু শেখ (১৮) গোপালগঞ্জ সদরের খেলনা এলাকার ট্রাক চালক ইকবাল শেখের ছেলে। ফকিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার মোল্লা মনিরুজ্জামান জানান, ট্রাক চালক ইকবাল শেখ বাগেরহাটের […]