পেকুয়ায় যৌন নিপীড়নের শিকার প্রতিবন্ধী শিশু..

Share the post
ফয়সাল আলম সাগর, বিশেষ প্রতিনিধি:কক্সবাজারের পেকুয়ায় এক প্রতিবন্ধী শিশু যৌন নিপীড়নের শিকার হয়েছে। নিপীড়নের শিকার ঐ শিশুকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে স্থানীয়রা ধাওয়া দিয়ে আটক করে উত্তম মধ্যম দিয়েছে। পরে ইউপি সদস্য ও স্থানীয়দের মধ্যস্থতায় অভিযুক্ত ব্যক্তিকে তাঁর পিতা-মাতার জিম্মায় দেওয়া হয়েছে। গত শনিবার রাত ৮টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের হিরাবুনিয়া পাড়ায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ব্যক্তির নাম মুহাম্মদ মানিক (৩৫)। তিনি হিরাবুনিয়া এলাকার জালাল হোসাইন ওরফে জল্লার পুত্র।
জানাগেছে, ওইদিন রাতে হিরাবুনিয়া এলাকার ভিকটিম বাকপ্রতিবন্ধী শিশুকে ফুসলিয়ে একটি পরিত্যক্ত ঘরে যৌন নিপীড়ন করে অভিযুক্ত মানিক। নিপীড়নের সময় শিশুর মুখে কসট্যাপ লাগিয়ে দেওয়া হয়।
এদিকে ওই শিশু বাড়িতে এসে তাঁর মাকে হাতে ইশারা-ইঙ্গিত দিয়ে তাঁকে নিপীড়নের কথা জানায়।
এদিকে ঘটনাটি জানাজানি হলে অভিযুক্ত ব্যক্তি মানিক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় স্থানীয় লোকজন তাকে ধাওয়া দিয়ে আটক করে।
স্থানীয়রা জানান, ঘটনাটি রাতেই জানাজানি হয়। তবে একটি মহল ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।
ইউপি সদস্য ইলিয়াস মুহাম্মদ রোকন উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,বিষয়টি সামাজিকভাবে স্থানীয় ব্যক্তিগন সমাধান করার চেষ্টা করছে। আমি বলছি আইনি আশ্রয় নিতে। যেহেতু এ ধরণের ঘটনা সমাধান যোগ্য নয়। তবে বিকেলের দিকে ভিকটিমের পিতা থানায় মামলা করবে বলে জানান। অভিযুক্ত ব্যক্তিকে তাঁর পিতা মাতার জিম্মায় দেওয়া হয়েছে।
পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, এবিষয়ে কেউ অবগত করেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে বাঙালীয়ানায় পিঠাপুলি উৎসবের আয়োজন…

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার: কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পাওয়া সমাজের এক সময়কার সুবিধাবঞ্চিত-বিপন্ন-ঝুঁকিতে থাকা-পথ শিশুদের নিয়ে শিশু বরণ, দেয়ালিকা উন্মোচন, পিঠাপুলি উৎসব, বই বিতরণ, শীতবস্ত্র বিতরণ, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক সন্ধ্যা, তাঁবু জলসা এবং বিশেষ নৈশ ভোজের আয়োজন করা হয়েছে। গত ৫ জানুয়ারি রোজ সোমবার বিকাল ৪:০০ টায় কেন্দ্র  প্রাঙ্গণে […]

কক্সবাজার সদরে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার :কক্সবাজার সদর উপজেলায় বিভিন্ন স্থানে চার শতাধিক শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শীতের তীব্রতা বাড়ার প্রেক্ষাপটে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে কক্সবাজার সদর আর্মি ক্যাম্পের উদ্যোগে রামু সেনানিবাসের ১০ পদাতিক ডিভিশনের ২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৯ইষ্ট বেঙ্গল […]