পরিবেশ অধিদপ্তর বান্দরবানের ৪টি ইটভাটাকে উড়িয়ে দিল ও ৯ লক্ষ টাকা জরিমানা।

Share the post

উচহ্লা মারমা,বান্দরবান প্রতিনিধি: পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ইট প্রস্তুত ও ভাটা (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ সনে আইন অমান্য করে ভাটা পরিচালনা করার অপরাধে পার্বত‍্য বান্দরবানের লামা উপজেলাধীন ফাইতং ইউনিয়নের দুইটি ইটভাটাকে গুড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় দুইটি ইটভাটার মালিককে ২ লক্ষ ৫০ হাজার টাকা করে ৯ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক শ্রীরুপ মজুমদার।

আজ বুধবার (২৭ জানুয়ারি) বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত লামা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রট মাহফুজা জেরিন ও বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক শ্রীরুপ মজুমদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আরো উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তর বান্দরবান কার্যালয়ের পরিদর্শক আব্দুস সালাম। অভিযানে সাথে থেকে সহায়তা করেন, লামা থানা পুলিশ, র‌্যাব-১৫ ও লামা ফায়ার সার্ভিসের সদস্যরা।

ধংস করে দেওয়া ভাটাগুলো হলো- ফাইতং ইউনিয়নের ইটভাটার মালিক সমিতি সভাপতি মোক্তার মেম্বার পাদুরছড়া ফাইফবিএম ব্রিকস, চকরিয়া উপজেলার ছিকলঘাট এলাকার ফরিদ মিয়া পরিচালিত ফাইতং ফাদুরছড়া এলাকার এফএফসি ব্রিকস, গিয়াস উদ্দিন কোম্পানিদের পরিচালিত এমএমবি,এসবিডব্লিউ এসময় ইটভাটা দুইটির টিনের চিমনি ভেঙ্গে ফেলে এবং স্কেভেটর দিয়ে ভাটার কাঁচা-পাঁকা তৈরি ইট গুড়িয়ে দেয়া হয়। তাছাড়া ফায়ার সার্ভিসের পানির গাড়ি দিয়ে পানি দিয়ে ইটভাটা গুলো নষ্ট করে দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]