পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশনের উদ্যোগে ডিজিটাল নলেজ শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

Share the post
মোঃ খায়রুল ইসলাম হৃদয়, মুন্সিগঞ্জ প্রতিনিধি: রাজধানীর বাংলামটর শনিবার বিকাল ৪ টায় বিশ্ব সাহিত্য কেন্দ্রে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের নতুন ব্যবসার উদ্যোগ গ্রহণের উপযোগী হিসেবে গড়ে তুলতে  উদ্যোক্তাদের ডিজিটাল নলেজ শেয়ারিং ওয়ার্কশপে এ প্রশিক্ষণ দিয়েছে পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন । উক্ত অনুষ্ঠানে ট্রেইনার হিসেবে উপস্হিত ছিলেন  ইবিজ ডিজিটালের সিওও আসিফ নেওয়াজ।
এ সময় ফাউন্ডেশন এর পক্ষে থেকে ২০জন উদ্যোক্তাকে ট্রেনিং করানো হয়।প্রশিক্ষণ শেষে প্রত্যেক উদ্যোক্তাকে পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন এর পক্ষ থেকে সার্টিফিকেট প্রদান করা হয়।
 আরো  উপস্হিত ছিলেন সাংবাদিক জুবায়ের চৌধুরী, সংগঠনের নির্বাহী সদস্য একরামুল হক ভূইয়া, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনেটির চেয়ারম্যান ও সিনিয়র সাংবাদিক মোঃ মনিরুজ্জামান অপূর্ব । এ সময় সংগঠনের চেয়ারম্যান জানায়, এই ওয়ার্কশপের ফলে দেশের প্রত্যন্ত অঞ্চলে বসবাস করা মেধাবী উদ্যোক্তারাও তাঁদের প্রতিভা বিকাশের সুযোগ পাবেন।আমাদের এ ফাউন্ডেশন এর লক্ষ্য ও উদ্দেশ্য দেশের শিক্ষিত তরুণ ও মেধাবী উদ্যোক্তাদের আত্মনির্ভরশীল ভাবে গড়ে তোলা ।আমরা এ ফাউন্ডেশনের পক্ষ থেকে সারা দেশে পর্যায়ক্রমে ঢাকা সহ জেলা উপজেলায় প্রশিক্ষণের ব্যবস্হা গ্রহণ করবো।তাছাড়া তারা আরো প্রকল্প হাতে নিচ্ছে উদ্যোগক্তাদের ট্রেনিং এর মাধ্যমে দক্ষ করার পাশাপাশি ব্যবসা বাড়ানোর জন্য ভবিষ্যতে তাদের দিক নির্দেশনা দিয়ে পাশে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ডিবিএইচ-এর শরীয়াহ্ সুপারভাইজরী কমিটির ৮ম সভা অনুষ্ঠিত

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি আজ ১৪ই সেপ্টেম্বর  ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৮ম সভা প্রতিষ্ঠানটির গুলশানে অবস্থিত প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির মাননীয় চেয়ারম্যান জনাব ড. মুহাম্মাদ সাইফুল্লাহ। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মু. ফরিদউদ্দীন আহমেদ এবং ড. জুবায়ের মুহাম্মাদ এহসানুল হক সিএসএএ। সভায় ডিবিএইচ-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী […]

লোন দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিয়ে নারীকে ধর্ষণ, গ্রেফতার ১

Share the post

Share the postআবু হোসেন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে লোন দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীর কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার পর তাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেন, এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃত মুরাদ হোসেন কালা (৩৮), কুশুরা ইউনিয়নের শাসন গ্রামের কাশিমনগর […]