নড়াইলের কালিয়ায় মাদকদ্রব্য সেবন ও জুয়া খেলার অপরাধে ৮ জনের জেল ও জরিমানা

Share the post
নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের কালিয়া উপজেলার মহিষখোলা গ্রাম এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে হায়দার মোল্যার ছেলে ডালিম মোল্যা (২৪) ও কালিয়া পৌর এলাকার চাঁদপুর গ্রামের মোকাম শেখের ছেলে বিল্লাল শেখ (৫৫) কে দেড় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃজহুরুল ইসলামের আদালত।
এ ছাড়া প্রকাশ্যে জুয়া খোলার অপরাধে উপজেলার মহিষখোলা  গ্রামের মৃত তাহাজ্জুত শেখের ছেলে আব্দুল্লাহ শেখ (২৩), একই গ্রামের লিটন হোসেনের ছেলে মামুন হোসেন (২৩), আব্দুল্লাহ শেখের ছেলে আহম্মদ শেখ (২৪)বুড়িখালী গ্রামের কাসেম শেখের ছেলে নয়ন শেখ (২৬) যাদবপুর গ্রামের শফি আলী শেখের ছেলে দেলোয়ার হোসেন ও নড়াইল জেলার সিংগাশোলপুরের তারাপুর গ্রামের মান্নান শিকদারের ছেলে হাসিব শিকদারসহ ৬ জনকে ২ হাজার টাকা করে জরিমান করেন ভ্রাম্যমান আদালত।
২৩ অক্টোবর (শনিবার) সন্ধ্যায়  তাদের এ জরিমানা ও জেল প্রদান করা হয়।
এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাসিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জহুরুল ইসলাম বলেন, প্রকাশ্যে মাদক সেবনের দ্বায়ে দুই আসামীকে দেড় মাসের জেল দেওয়া হয়েছে এবং প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে ৬ জনকে ১৮৬৭ সালের মাদক সেবন আইনের ২৬৯ ধরায় দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

খুলনায় আবাসিক হোটেল থেকে ৯ জন আটক।

Share the post

Share the postআব্দুর রাজ্জাক রাজুঃ স্টাফ রিপোর্টারঃখুলনা সদর থানায় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৯জন কে আটক করেছে পুলিশ গতকাল সকাল ১০ঘটিকায় আবাসিক হোটেল আরাফাত ইন্টারন্যাশনালে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১) খাদিজা পারভীন(৩৬) পিতা মৃত আঃ আজিজ সাং জাব্দিপুর থানা খানজাহান আলী,২) সুলতানা আক্তার (১৯) পিতা আবুল কালাম সাং রামনগর থানা রপসা […]

বাগেরহাটের ফকিরহাটে ট্রাকের চাপায় যুবক নিহত

Share the post

Share the postএ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে মালবাহী ট্রাকের ধাক্কায় অন্য ট্রাকের সহযোগী নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর)দুপুরে উপজেলার টাউন-নওয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তানজু শেখ (১৮) গোপালগঞ্জ সদরের খেলনা এলাকার ট্রাক চালক ইকবাল শেখের ছেলে। ফকিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার মোল্লা মনিরুজ্জামান জানান, ট্রাক চালক ইকবাল শেখ বাগেরহাটের […]