মনিরুল ইসলাম পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : রাজনৈতিক কার্যক্রমে প্রশাসনিক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির।
গতকাল বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে এ কমিটি হয়েছে বলে জানা যায়৷
এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী তুষার মাহমুদ এবং সেক্রেটারি মনোনীত হয়েছেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আবু সামা।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ২০২৪ আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৩ আগস্ট শিক্ষার্থীদের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে সকল ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে। সেই প্রেক্ষাপটে নতুন কমিটি ঘোষণার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে কমিটি দেওয়ার বিষয়ে তুষার মাহমুদ বলেন, আমাদের কমিটি বিশ্ববিদ্যালয় এবং এর আশপাশের আবাসিক নিয়ে পরিচালিত হয়। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে রাজনীতি বন্ধ থাকাতে আমরা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে কোন কর্মকাণ্ড পরিচালনা করিনা। আবাসিকে রাজনীতি পরিচালনার জন্য আমাদের এ কমিটি দেওয়া হয়েছে।’

