নওগাঁয় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: তিন মাসের কারাদণ্ডে মাদক ব্যবসায়ী

Share the post
মির্জা তুষার আহমেদ,নওগাঁ :নওগাঁর ধামইরহাট সীমান্তে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবির) পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। শনিবার (৮ নভেম্বর) বিকেলে বস্তাবর বিওপির টহল কমান্ডার সুবেদার মো. সুলতান খানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল হাটনগর এলাকায় অভিযান চালায়। এ সময় ২১ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ স্থানীয় বাসিন্দা মোঃ আলাল (৩৫)-কে আটক করা হয়।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলেই মোঃ আলালকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

নওগাঁর পত্নীতলায় ১৪ বিজিবির ৫৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

Share the post

Share the postনওগাঁ প্রতিনিধি:নওগাঁর পত্নীতলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) তাদের ৫৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে। দীর্ঘ এই পথচলায় সীমান্ত রক্ষার পাশাপাশি মহান মুক্তিযুদ্ধ ও পরবর্তী সময়ে রাষ্ট্রীয় দায়িত্ব পালনে ব্যাটালিয়নটির আত্মত্যাগ ও অবদান স্মরণ করা হয়। পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) ১৯৬৭ সালের ০৮ জানুয়ারি চট্টগ্রামের ডবলমুরিং এলাকায় তৎকালীন ইপিআর-এর ১৪তম উইং […]

নওগাঁ সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় মাদকসহ মোটরসাইকেল জব্দ

Share the post

Share the post নওগাঁ প্রতিনিধি:নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোটরসাইকেল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। শনিবার (০৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে বস্তাবর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল […]