নওগাঁয় ধান ব্যবসায়ী ও কৃষকদেরর পাওনা ৩৫ কোটি টাকা ফেরতের দাবিতে মানববন্ধন

Share the post
মির্জা তুষার আহমেদ,নওগাঁ : নওগাঁর মহাদেবপুর উপজেলার সবচেয়ে বড় ধান ও চাল ব্যবসায়ী ওসমান এগ্রো লিমিটেডের মালিকের কাছ থেকে পাওনা ৩৫ কোটি টাকা ফেরতের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী ধান ব্যবসায়ী ও কৃষকরা। মঙ্গলবার (৯জুলাই) বেলা ১২ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিভিন্ন জেলা উপজেলা থেকে আসা ব্যবসায়ী ও কৃষকরা এই মানববন্ধন করেন।মানবন্ধনে ধান ব্যবসায়ী ও কৃষকরা বলেন, ধান চাল ব্যবসায়ী ওসমান গনীর কাছ থেকে ব্যবসায়ীক লেনদেনের সুবাদে প্রায় ২৫০ জন ক্ষুদ্র ধান ব্যবসায়ী ও কৃষক ৩৫ কোটি টাকা পাওনা। কিন্তু তিনি টাকা না দিয়ে লাপাত্তা হয়ে হঠাৎ করে নিজেকে দেউলিয়া দাবি করেছেন। অথচ রাজধানীর-সহ বিভিন্ন জায়গায় তার সম্পদের পাহাড় রয়েছে। তাই অবিলম্বে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে পাওনাদারদের টাকা ফেরত দেওয়ার দাবি জানান প্রশাসনের কাছে। পরেভুক্তভোগীরা ওসমান গণির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে তাদের টাকা ফেরতের দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রাজশাহীতে সেই এসআই করিম যেভাবে মিস্ত্রির কাছ থেকে ৪০ হাজার টাকা নিলেন

Share the post

Share the postনিজস্ব প্রতিবেদক। রাজশাহী :: বাংলাদেশ পুলিশ অডিটোরিয়াম রাজারবাগে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির (বিআরপিওডব্লিউএ) ৪১তম বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশ পুলিশ প্রধান বাহারুল আলম বলেছিলেন – পুলিশ হয়ে উঠেছিল ফ্যাসিস্ট সরকারের লাঠিয়াল। বাংলাদেশ পুলিশের ইতিহাসে পুলিশকে এমন অবস্থায় আর কখনও পড়তে হয়নি। “আমরা সেজন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। পুলিশ যাতে আর কখনও জনবিরোধী অবস্থানে […]

ক্লিনিকের ভেতরেই নার্সকে ধর্ষণের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

Share the post

Share the post মির্জা তুষার আহমেদ,নওগাঁ :রাজশাহীতে বিয়ের প্রলোভন দেখিয়ে এক চিকিৎসকের বিরুদ্ধে নার্সকে ধর্ষণের অভিযোগ উঠেছে।এরইমধ্যে অভিযুক্ত ওই চিকিৎসককে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর রাজপাড়া থানা পুলিশ। গ্রেপ্তারকৃত চিকিৎসক আহসান হাবীব নওগাঁ জেলার নিয়ামতপুর থানার সীমন্তপুর ইউনিয়নের নুরুল ইসলামের ছেলে। তিনি আল আরাফা ক্লিনিকে মেডিকেল অফিসার পদে কর্মরত ছিলেন। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে আরটিভি নিউজকে […]