নওগাঁয় জনজীবনে স্বস্তি ফিরেছে, ট্রাফিকের দায়িত্বে শিক্ষার্থী-পুলিশ

Share the post
মির্জা তুষার আহমেদ,নওগাঁ: নওগাঁ পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক পিপিএম এর নির্দেশে ট্রাফিক পুলিশ ও কোমলমতি শিক্ষার্থী ও বিএনসিসি এর মাধ্যমে শহরে ট্রাফিক চলাচল স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। শহরে অধিক যানজটের কারণে কয়েকদিন জনগণের কিছুটা কষ্ট হলেও সাধারণ মানুষের সহযোগিতায় ছাত্র-ছাত্রীরা অনেকটাই যানজট নিরসন করেছেন। বুধবার (১৪ আগষ্ট) নওগাঁ শহরে বিভিন্ন এলাকার ঘুরে দেখা গেছে, বিভিন্ন মোড়ে, মোড়ে ট্রাফিক পুলিশ ও ছাত্র-ছাত্রী একসাথে পয়েন্ট ম্যানের কর্তব্যে নিয়জিত আছে এবং সুন্দর ভাবে যানজট মুক্ত যানবাহন চলাচল করতে সাহায্য করছে। এতে শহরবাসী খুশি, তবে লাইসেন্স বিহীন বেশ কিছু ইজিবাইক ও অটোরিকশা চলাচল করছে। এদের নিয়ন্ত্রণ করা না গেলে শহরের যানজট মুক্ত করা যাবে না। জনগণের দাবী পৌর মেয়র যেন এবিষয়ে সুদৃষ্টি দেন। ট্রাফিকের ডিউটি নিয়ে, ট্রাফিক ইনস্পেকটর মোঃ আফজাল হোসেন এবং ট্র্যাফিক অফিসার সাইফুলের সাথে কথা বলে জানা গেছে, পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক পিপিএম বলেছেন ট্র্যাফিক নিয়ন্ত্রণে প্রয়জনে আরও লোকবল দেওয়া হবে, শহরকে যানজট মুক্ত রাখতে ট্রাফিক পুলিশ বদ্ধ পরিকর। চোখে পরার মত কমল মতি ছাত্র-ছাত্রীরা এই প্রখর রোদের মধ্যে ট্র্যাফিক পুলিশের সাথে কাঁধে, কাঁধ মিলিয়ে কাজ করেছে। দেশের যে কোন ক্লান্তি কালে এদেশের ছাত্র সমাজ যে সবধরনের কাজ করতে সক্ষম তা আজ তারা দেশ বাসীকে দেখিয়ে দিল,আজকের শিশু আগামী দিনে তারা দেশের ভবিষ্যৎ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রাজশাহীতে সেই এসআই করিম যেভাবে মিস্ত্রির কাছ থেকে ৪০ হাজার টাকা নিলেন

Share the post

Share the postনিজস্ব প্রতিবেদক। রাজশাহী :: বাংলাদেশ পুলিশ অডিটোরিয়াম রাজারবাগে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির (বিআরপিওডব্লিউএ) ৪১তম বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশ পুলিশ প্রধান বাহারুল আলম বলেছিলেন – পুলিশ হয়ে উঠেছিল ফ্যাসিস্ট সরকারের লাঠিয়াল। বাংলাদেশ পুলিশের ইতিহাসে পুলিশকে এমন অবস্থায় আর কখনও পড়তে হয়নি। “আমরা সেজন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। পুলিশ যাতে আর কখনও জনবিরোধী অবস্থানে […]

ক্লিনিকের ভেতরেই নার্সকে ধর্ষণের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

Share the post

Share the post মির্জা তুষার আহমেদ,নওগাঁ :রাজশাহীতে বিয়ের প্রলোভন দেখিয়ে এক চিকিৎসকের বিরুদ্ধে নার্সকে ধর্ষণের অভিযোগ উঠেছে।এরইমধ্যে অভিযুক্ত ওই চিকিৎসককে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর রাজপাড়া থানা পুলিশ। গ্রেপ্তারকৃত চিকিৎসক আহসান হাবীব নওগাঁ জেলার নিয়ামতপুর থানার সীমন্তপুর ইউনিয়নের নুরুল ইসলামের ছেলে। তিনি আল আরাফা ক্লিনিকে মেডিকেল অফিসার পদে কর্মরত ছিলেন। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে আরটিভি নিউজকে […]