দক্ষিণ রাউজান কেন্দ্রীয় মা মগধেশ্বরী ও গঙ্গা মন্দিরে বারুণী স্নান উপলক্ষে মহানাম যজ্ঞ অনুষ্ঠিত

Share the post
মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম):চট্টগ্রামের রাউজান উপজেলার বাগোয়ান পশ্চিম গশ্চি এলাকার ঐতিহ্যবাহী দক্ষিণ রাউজান কেন্দ্রীয় শ্রীশ্রী মা মগধেশ্বরী ও গঙ্গা মন্দিরে বারুণী স্নান উপলক্ষে মহাপ্রসাদ বিতরণ,  চতুষ্প্রহরব্যাপী মহানাম যজ্ঞ ও সংকীর্তন অনুষ্ঠিত হয়েছে।
মন্দিরের উৎসব পরিচালনা পরিষদের উদ্যোগে ২৬ ও ২৭ মার্চ দুই দিনব্যাপী ধর্মীয় আয়োজনের মধ্যে ছিল -মধু কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে গঙ্গাপূজা,
গঙ্গাস্নান,মাতৃপূজা,
শুভ অধিবাস,অন্নপ্রসাদ বিতরণ ও সকাল-সন্ধ্যা হরিনাম সংকীর্তন।
বক্তব্য রাখেন উৎসব উদযাপন পরিষদের সভাপতি দীপক গুপ্ত, সাধারণ সম্পাদক লিটন মহাজন(লিটু)।
এতে আরো উপস্থিত ছিলেন টিটু তালুকদার,সমীর চন্দ্র দে,রিটন মহাজন,পুনম তালুকদার,তসলিম উদ্দিন, মোঃ মানিক,রিটু তালুকদার, দীপংকর তালুদার,অঞ্জন বিশ্বাস, কাঞ্চন দাশ,সুব্রত দে,জিতু চৌধুরী প্রমূখ।
বারুনী স্নানের তাৎপর্য তুলে ধরেন বিশিষ্ট গীতাপাঠক,
ভাগবতীয় বক্তা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব গীতানুধ্যায়ী ডাঃ সুপণ বিশ্বাস শঙ্করেশ।
উক্ত ধর্মীয় অনুষ্ঠানে দূরদূরান্ত হতে সনাতন ধর্মাবলম্বী ভক্তদের ব্যাপক সমাগম ঘটে। উৎসবটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আয়োজক কমিটির পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]