ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: সাতক্ষীরা-১ আসনে পাঁচ প্রার্থীর প্রতীক বরাদ্দ সম্পন্ন

Share the post
সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা :ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা ও কলারোয়া) আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মিজ আফরোজা আখতার আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের হাতে নিজ নিজ প্রতীক তুলে দেন।
এ সময় প্রার্থীদের পাশাপাশি জেলা প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, সাতক্ষীরা-১ (তালা ও কলারোয়া) আসনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন—
বিএনপির হাবিবুল ইসলাম হাবিব (ধানের শীষ),
জামায়াতে ইসলামীর মো. ইজ্জতউল্লাহ (দাঁড়িপাল্লা),
ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মো. রেজাউল করিম (হাতপাখা), জাতীয় পার্টির জিয়াউর রহমান (লাঙ্গল)
এবং বাংলাদেশ কংগ্রেসের মো. ইয়ারুল ইসলাম (ডাব)।
প্রতীক বরাদ্দের পর ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব বলেন, তালা ও কলারোয়ার জনগণ ধানের শীষে ভোট দিয়ে তাকে বিজয়ী করলে এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে। এ সময় তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সাতক্ষীরায় সংরক্ষিত নারী আসনে বকুলকে রাখার জোর দাবি

Share the post

Share the postসৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : সাতক্ষীরা জেলার তালা, কলারোয়া ও আশপাশের এলাকায় অ্যাডভোকেট শাহনারা পারভীন বকুলকে মহিলা সংরক্ষিত আসনে সংসদ সদস্য হিসেবে রাখার দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়েছে। ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে সাধারণ মানুষ, বিশেষ করে নারীরা, তাঁর পক্ষে মতামত জানাচ্ছেন এবং বিষয়টি দলীয় উচ্চপর্যায়ে পৌঁছে দেওয়ার আহ্বান জানাচ্ছেন। অ্যাডভোকেট শাহনারা পারভীন […]

সাতক্ষীরার ৪ আসনেই জামায়াতের মনোনীত প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হয়েছেন

Share the post

Share the postসৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক খরা কাটিয়ে সাতক্ষীরায় রাজকীয় প্রত্যাবর্তন করল বাংলাদেশ জামায়াতে ইসলামী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার চারটি সংসদীয় আসনেই জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হয়েছেন (বেসরকারি ফলাফল অনুযায়ী)। বিএনপি ও জামায়াতের মধ্যকার দ্বিমুখী লড়াইয়ে শেষ হাসি হাসল ১১-দলীয় জোট সমর্থিত জামায়াত প্রার্থীরাই। বিজয়ী […]