তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লক্ষ্মীপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

Share the post

লক্ষ্মীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৮ টার দিকে সদর উপজেলার টুমচর ও শাকচর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।   

আহতদের সাড়ে ৯টার দিকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ইউছুফ নামের একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান চিকিৎসক। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।প্রত্যক্ষদর্শী জানায়, স্থানীয় শাকচর এলাকার বাসিন্দা ভুট্টো গং ও হেজো মিয়া গংদের সাথে পারিবারিক বিরোধের জের ধরে সকালে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে ভুট্টো গংরা লাঠি সোটা নিয়ে হেজো গংদের উপর হামলা চালায়। এ সময় হেজো মিয়ার স্ত্রী শিউলী আহত হন। এ ঘটনার খবর পেয়ে শিউলীর ভাই ও ভাগ্নেরা বিষয়টি জানতে ওই বাড়িতে যান। এসময় ভুট্টোগংরা তাদের উপর দেশীয় অস্ত্র নিয়ে পাল্টা হামলা চালায়। এসময় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে হেজো মিয়া গংদের ইউছুফ, সেলিম, জসীম, রিফাত, তুশার রক্তাক্ত জখম ও ভুট্টো গংয়ের ভুট্টো, মিষ্টার ও মহিমসহ উভয়পক্ষের ১০ জন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজিজুর রহমান মিয়া জানান, সংঘর্ষের বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে পরবর্তী আইনহত ব্যবস্থা নেয়া হবে। সূত্র: বাংলাদেশ প্রতিদিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

হাতিয়ায়  বিভিন্ন স্থানে বিএনপির কার্যালয়ে ভাঙচুরের 

Share the post

Share the postসাব্বির ইবনে ছিদ্দিক হাতিয়া নোয়াখালী : নোয়াখালীর হাতিয়া উপজেলা বিএনপির একটি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। শুক্রবার রাত প্রায় ৯টার দিকে বুড়িরচর ইউনিয়নের আলাদি গ্রামের আলাদি বাজারে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, প্রতিপক্ষের হামলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যালয়ের দরজা-জানালা ভাঙচুর করা হয় এবং ভেতরের আসবাবপত্র তছনছ করা […]

‎৪৪ কেন্দ্রে সাড়ে ৭ হাজার ভোটে এগিয়ে বরকত উল্লাহ বুলু

Share the post

Share the post মোঃ আরিফ হোসেন ‎নোয়াখালী প্রতিনিধি; ‎নোয়াখালী-৩ আসনে ৪৪ কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কায়েসুর রহমান। ‎ ‎এতে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু সাত হাজার ৬৬৪ ভোটে এগিয়ে আছেন। ‎ ‎প্রাপ্ত ফলাফলে জানা গেছে, ৪৪ কেন্দ্রে ধানের শীষ পেয়েছেন […]