টেকনাফে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ১৬ জেলে আটক..!

Share the post
ফয়সাল আলম সাগর, বিশেষ প্রতিনিধি”কক্সবাজারের টেকনাফে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ৩ হাজার ৭৫০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছসহ ১৬ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। পরে নৌকার মালিককে ৬ লাখ ৬৩ হাজার টাকা জরিমানা করা হয়।
২৩ জুলাই বুধবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এসব তথ্য জানিয়েছেন।
সিয়াম-উল-হক জানান, গত রোববার বিকেলে কোস্ট গার্ড টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকায় সমুদ্রে অভিযান চালায়। এ সময় একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। বোটে তল্লাশি করে ৩ হাজার ৭৫০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ পাওয়া যায়। এসব মাছের আনুমানিক মূল্য ২ লাখ ৬৩ হাজার ২০০ টাকা। এ ঘটনায় বোটে থাকা ১৬ জন জেলেকে আটক করা হয়।
পরে উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দ করা আর্টিসানাল ট্রলিং বোট থেকে ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করা হয় এবং মালিকপক্ষ থেকে ৬ লাখ ৬৩ হাজার টাকা জরিমানা আদায় করে বোট ও জেলেদের ছেড়ে দেওয়া হয়েছে। জব্দ করা মাছ মোট ২ লাখ ৬৩ হাজার ২০০ টাকায় নিলামে বিক্রি করে টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে বাঙালীয়ানায় পিঠাপুলি উৎসবের আয়োজন…

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার: কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পাওয়া সমাজের এক সময়কার সুবিধাবঞ্চিত-বিপন্ন-ঝুঁকিতে থাকা-পথ শিশুদের নিয়ে শিশু বরণ, দেয়ালিকা উন্মোচন, পিঠাপুলি উৎসব, বই বিতরণ, শীতবস্ত্র বিতরণ, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক সন্ধ্যা, তাঁবু জলসা এবং বিশেষ নৈশ ভোজের আয়োজন করা হয়েছে। গত ৫ জানুয়ারি রোজ সোমবার বিকাল ৪:০০ টায় কেন্দ্র  প্রাঙ্গণে […]

কক্সবাজার সদরে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার :কক্সবাজার সদর উপজেলায় বিভিন্ন স্থানে চার শতাধিক শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শীতের তীব্রতা বাড়ার প্রেক্ষাপটে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে কক্সবাজার সদর আর্মি ক্যাম্পের উদ্যোগে রামু সেনানিবাসের ১০ পদাতিক ডিভিশনের ২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৯ইষ্ট বেঙ্গল […]