টানা বৃষ্টিতে প্লাবিত নোয়াখালী, লাখো মানুষ পানিবন্দী

Share the post

জেলা প্রতিনিধি,নোয়াখালী: জানা যায়, টানা বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে পুরো নোয়াখালী জেলাজুড়ে। জেলার সদর, সেনবাগ, সোনাইমুড়ী, চাটখিল, বেগমগঞ্জ, কবিরহাট, কোম্পানীগঞ্জ, সুবর্ণচর উপজেলার বেশিরভাগ নিচু এলাকা প্লাবিত হয়েছে। এতে সীমাহীন ভোগান্তির মধ্যে পড়েছেন এসব উপজেলার বাসিন্দারা। বৃষ্টির পানিতে ডুবে গেছে আমন ধানের বীজতলা। এছাড়া মাঠে পানি বেশি থাকায় অনেক এলাকার কৃষক খেতে আমন লাগাতে পারছেন না। জলাবদ্ধতায় আটকে আছে লাখো মানুষ। ডুবে গেছে সড়ক, বাসাবাড়িতেও ঢুকছে পানি। পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো না হওয়ায়  দীর্ঘ সময়ের ব্যাপক জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়তে হচ্ছে নোয়াখালীবাসীর। সেনাবাহিনীর সহযোগিতায় দ্রুতই জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান পানিবন্দী মানুষজন।

আবহাওয়া অফিস বলছে, সোমবার ভোর ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ১৭৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।  দিনেও বৃষ্টি অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

হাতিয়ায়  বিভিন্ন স্থানে বিএনপির কার্যালয়ে ভাঙচুরের 

Share the post

Share the postসাব্বির ইবনে ছিদ্দিক হাতিয়া নোয়াখালী : নোয়াখালীর হাতিয়া উপজেলা বিএনপির একটি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। শুক্রবার রাত প্রায় ৯টার দিকে বুড়িরচর ইউনিয়নের আলাদি গ্রামের আলাদি বাজারে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, প্রতিপক্ষের হামলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যালয়ের দরজা-জানালা ভাঙচুর করা হয় এবং ভেতরের আসবাবপত্র তছনছ করা […]

‎৪৪ কেন্দ্রে সাড়ে ৭ হাজার ভোটে এগিয়ে বরকত উল্লাহ বুলু

Share the post

Share the post মোঃ আরিফ হোসেন ‎নোয়াখালী প্রতিনিধি; ‎নোয়াখালী-৩ আসনে ৪৪ কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কায়েসুর রহমান। ‎ ‎এতে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু সাত হাজার ৬৬৪ ভোটে এগিয়ে আছেন। ‎ ‎প্রাপ্ত ফলাফলে জানা গেছে, ৪৪ কেন্দ্রে ধানের শীষ পেয়েছেন […]