ঝালকাঠিতে সেনাবাহিনীতে চাকরির নামে প্রতারণা, যুবক গ্রেপ্তার

Share the post

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে সেনাবাহিনীর রানার পদে চাকরি দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মামুন হাওলাদার (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর একটি দল। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সুবিদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মামুন হাওলাদার বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা এলাকার মৃত ইউসুব আলী হাওলাদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে সেনাবাহিনীর রানার পদে চারজনকে চাকরি দেওয়ার কথা বলে প্রত্যেকের কাছ থেকে ২ হাজার করে মোট ৮ হাজার টাকা নেওয়ার অভিযোগে নলছিটি উপজেলার সুবিদপুর এলাকার মিজানুর রহমানের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে সেনাবাহিনীর সদস্যরা। পরে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এবিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী বলেন, এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় একটি মামলা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

গৌরনদীতে উত্তেজনা: ছিনতাই মামলায় ছাত্রদল নেতা পারভেজসহ চারজনকে আসামি করায় তোলপাড়

Share the post

Share the postমো: সাইফুল ইসলাম সজিব, বরিশাল প্রতিনিধি: গৌরনদী উপজেলায় রাজনৈতিক অঙ্গনে আবারও তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে—গৌরনদী উপজেলা মহিলা দলের নেত্রী তাসলিমা আক্তার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রদলের নেতাদের বিরুদ্ধে মিথ্যা ছিনতাই মামলা দায়ের করেছেন। জানা গেছে, মামলায় আসামি করা হয়েছে— ইমরান খান, সহ-সভাপতি, বরিশাল জেলা ছাত্রদল রাজিব খান, যুগ্ম আহ্বায়ক, গৌরনদী উপজেলা ছাত্রদল ইত্তেসাম […]

ঝালকাঠির রাজাপুরে পুকুর পাড়ের কাঁচা ঘাস খেয়ে মারা গেল খামারির ৬টি গরু

Share the post

Share the postমো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে পুকুর পাড়ের কাঁচা ঘাস খেয়ে একটি খামারের ৬টি গাভি গরুর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ আঙ্গারিয়া গ্রামের মো. নজরুল ইসলাম (৫৬) খামারে এ ঘটনা ঘটে। যার আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা হবে বলে জানান গরুর মালিক। এ ছাড়া খামারটির আরও […]