জাতীয় পার্টির প্রার্থী হলেন ‘দশ টাকায় ইলিশ, এক টাকায় মাংস’ দেওয়া রায়হান জামিল

Share the post
ফরিদপুর জেলা প্রতিনিধি-ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসন থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ফরিদপুরের আলোচিত সমাজসেবক মুফতি রায়হান জামিল। ব্যতিক্রমী সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে তৃণমূল পর্যায়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করায় কেন্দ্রীয় সিদ্ধান্তে তাকে এই আসনের প্রার্থী করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
দলীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে তিনি ফরিদপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচার কার্যক্রম চালিয়ে আসছিলেন। তবে দেশ ও মানবতার বৃহত্তর স্বার্থে জাতীয় পার্টির আদর্শে অনুপ্রাণিত হয়ে দলীয় ব্যানারে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
প্রার্থীতা ঘোষণার প্রতিক্রিয়ায় রায়হান জামিল বলেন, “জনগণের ভালোবাসা ও আস্থাই আমার সবচেয়ে বড় শক্তি। নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান সৃষ্টি এবং অবকাঠামো উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবো।”
উল্লেখ্য, মুফতি রায়হান জামিল দীর্ঘদিন ধরে সমাজসেবা ও মানবিক কার্যক্রমের মাধ্যমে ফরিদপুর-৪ আসনে পরিচিত মুখ। গত ১৭ সেপ্টেম্বর ১০ টাকায় ইলিশ মাছ বিতরণ, ৩০ নভেম্বর ১ টাকা কেজি দরে গরুর মাংস এবং ১১ জুলাই ২ টাকা কেজি দরে চাল বিতরণের মতো ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে তিনি দেশজুড়ে আলোচনায় আসেন। এছাড়াও নির্বাচনী গেট ও ব্যানার ভাঙচুরের প্রতিবাদে ঝাড়ু হাতে মিছিল এবং গভীর রাতে দরিদ্র মানুষের ঘরে ঘরে এক বস্তা চাল ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার ঘটনায় সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া পড়ে।
স্থানীয়রা মনে করছেন, তার এসব মানবিক ও ব্যতিক্রমী কর্মকাণ্ড নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে এবং ফরিদপুর-৪ আসনের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সদরপুরের সাবেক জেলা পরিষদ সদস্য এখলাছ আলী ফকিরসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ

Share the post

Share the postফরিদপুর জেলা প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতে সরাসরি অংশগ্রহণ, ইন্ধন ও থানা ভাঙচুরের অভিযোগে সদরপুরের সাবেক জেলা পরিষদ সদস্য এখলাছ আলী ফকিরসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (১৫ নভেম্বর) উপজেলার কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন কৃষ্ণপুর ইউনিয়নের মৃত হালিম ফকিরের ছেলে সাবেক জেলা পরিষদ সদস্য […]

মধুখালীতে ১৪কেজি গাজা সহ দুই মাদক ব্যাবসায়ী আটক।

Share the post

Share the postমোঃ সজল মন্ডল ফরিদপুর: দেশব্যাপী মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় ফরিদপুরের মধুখালীতে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ১০।বৃহস্পতিবার ২৪ অক্টোবর ২০২৫ রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে মধুখালী থানার কামারখালী টোল প্লাজার ফরিদপুর–মাগুরা মহাসড়ক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।র‌্যাব জানায়, অভিযানে প্রায় ৪ লাখ ২০ হাজার টাকা মূল্যমানের […]