চাঁদপুরের কচুয়ায় বৃদ্ধাকে হত্যার ঘটনায় একজন গ্রেফতার, মোবাইল উদ্ধার

Share the post
আহসান হাবীব সুমন, কচুয়া চাঁদপুর প্রতিনিধি:চাঁদপুরের কচুয়া উপজেলায় বসতঘরে ঢুকে বৃদ্ধা মমতাজ বেগম (৬৫) কে হত্যার ঘটনায় আবদুল কাদের (১৮) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে নিহত মমতাজ বেগমের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়। শুক্রবার বিকালে গ্রেফতারকৃত আবদুল কাদেরকে আদালতে প্রেরণ করা হয়। আবদুল কাদের উপজেলার ১১ নং গোহট দক্ষিণ ইউনিয়নের চাপাতলী গ্রামের জামশেদের ছেলে।
বুধবার দিবাগত রাতে চাপাতলী গ্রামের প্রধানীয়া বাড়ীতে বৃদ্ধাকে রক্তাক্ত জখম ও শ্বাসরোধে হত্যা করে পাতার স্তুপে রাখা হয়। এ ঘটনায় ছেলে সোহেল প্রধানীয়া বাদী হয়ে অজ্ঞাতদের বিবাদী করে একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার রাতে বসতঘরে একা ছিলেন বৃদ্ধা। তার ছেলে সোহেল প্রধানিয়া বাসায় এসে তার মাকে খুঁজে পায়নি। বাসার দরজা খোলা ও বসতঘরের কক্ষগুলো রক্তাক্ত ছিল। পরে রাতে খোাঁজাখোঁজির পর রান্নাঘরের পাশে পাতার স্তুপে ঢেকে রাখা মরদেহ দেখতে পায় এলাকাবাসী।
কচুয়া থানা অফিসার ইনচার্জ মো. আজিজুল ইসলাম বলেন,এটি পরিকল্পিত একটি হত্যা কান্ড। গ্রেফতারকৃত আবদুল কাদেরের কাছে বৃদ্ধার ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়। আদালতে রিমান্ডের জন্য আবেদন করা হয়েছে। তাকে রিমান্ডে এনে এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
কচুয়া থানায় গ্রেফতারকৃত আব্দুল কাদের, পাশে নিহত বৃদ্ধা মমতাজ বেগম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

কচুয়ায় বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া ও আলোচনা সভা

Share the post

Share the postআহসান হাবীব সুমন কচুয়া চাঁদপুর প্রতিনিধি : সাবেক প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে চাঁদপুরের কচুয়ার পৌরসভার ৮নং ওয়ার্ড করইশ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কচুয়া পৌরসভার ৮ নং ওয়ার্ড করইশ মধ্যপাড়া প্রয়াত কালু কমিশনার বাড়ির উঠানে কচুয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও কালু কমিশনারের সুযোগ্য সন্তান […]

চাঁদপুরের কচুয়ার শিক্ষা ও পরিবেশ উন্নয়নে শিক্ষার্থীদের ইঞ্জিনিয়ার হাবিবুর রহমানের শিক্ষা উপকরণ বিতরণ 

Share the post

Share the postআহসান হাবীব সুমন কচুয়া চাঁদপুর প্রতিনিধি :বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গ্রামীণ শিক্ষা ব্যবস্থা উন্নয়নের অংশ হিসেবে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় স্কুলের পরিবেশ উন্নয়ন গাছের ছাড়া রোপণ করেছেন, অস্ট্রেলিয়া বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক  ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান ।এসময় […]