চাঁদপুরের কচুয়ায় ছেলেকে খুঁজতে গিয়ে মা গনধর্ষণের শিকার,২ ধর্ষক গ্রেফতার

Share the post
আহসান হাবীব সুমন, কচুয়া,( চাঁদপুর) প্রতিনিধি :চাঁদপুরের কচুয়ায় মাদ্রাসা থেকে পালিয়ে আসা ছেলেকে খুঁজতে গিয়ে মা গনধর্ষণের শিকার হন। এ ঘটনায় এজহার নামীয়  দুই জন ধর্ষককে গ্রেফতার করেছে কচুয়া থানা পুলিশ।বুধবার রাতে কচুয়া থানার অফিসার ইনচার্জ আজিজুল ইসলামসহ কচুয়া থানার চৌকষ একটি টিম উপজেলার ১০ নং গোহট উত্তর ইউনিয়নের হারিচাইল গ্রাম এলাকায় রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।গ্রেফতারকৃতরা হলো উপজেলার ১০ নং গোহট উত্তর ইউনিয়নের হারিচাইল গ্রামের বাবুল মিয়ার ছেলে সুমন (৩১) ও একই গ্রামের আব্দুল হালিমের ছেলে মহসীন (২৮) ।
কচুয়া থানায় মামলার অভিযোগ সূত্রে কচুয়া থানার অফিসার ইনচার্জ আজিজুল ইসলাম জানান,গত ১৭ এপ্রিল সন্ধ্যা রাতে উপজেলার ১০ নং গোহট উত্তর ইউনিয়নের হাড়িচাইল মুন্সি বাড়ির  আরিফের পশ্চিম ভিটির পরিত্যক্ত বসত ঘরের ভিতরে ভিকটিমের মাদ্রাসার থেকে পালিয়ে আসা নিখোঁজ ছেলে লুকিয়ে রয়েছেন বলে ধর্ষক মহসীন জানায়। মা ছেলেকে খুঁজতে ঘরে প্রবেশ করলে ধর্ষক মহসীন পূর্ব পরিকল্পিত ভাবে পিছন দিক হইতে ভিকটিমকে ঝাপটে ধরিয়া অপর ধর্ষক সুমনসহ ঘটনাস্থল ঘরের ভিতর থাকা খাটের উপর শোয়াইয়া তাহার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক পালাক্রমে ধর্ষণ করে।
উক্ত ঘটনায় কচুয়া থানায় ভিকটিম ধর্ষিতা
 নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(৩) ধারা  মামলা দায়ের করেন। বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে গ্রেফতারকৃতদের প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

কচুয়ায় বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া ও আলোচনা সভা

Share the post

Share the postআহসান হাবীব সুমন কচুয়া চাঁদপুর প্রতিনিধি : সাবেক প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে চাঁদপুরের কচুয়ার পৌরসভার ৮নং ওয়ার্ড করইশ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কচুয়া পৌরসভার ৮ নং ওয়ার্ড করইশ মধ্যপাড়া প্রয়াত কালু কমিশনার বাড়ির উঠানে কচুয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও কালু কমিশনারের সুযোগ্য সন্তান […]

চাঁদপুরের কচুয়ার শিক্ষা ও পরিবেশ উন্নয়নে শিক্ষার্থীদের ইঞ্জিনিয়ার হাবিবুর রহমানের শিক্ষা উপকরণ বিতরণ 

Share the post

Share the postআহসান হাবীব সুমন কচুয়া চাঁদপুর প্রতিনিধি :বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গ্রামীণ শিক্ষা ব্যবস্থা উন্নয়নের অংশ হিসেবে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় স্কুলের পরিবেশ উন্নয়ন গাছের ছাড়া রোপণ করেছেন, অস্ট্রেলিয়া বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক  ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান ।এসময় […]