চট্টগ্রাম বন্দরে বিদেশি নাবিকদের স্বাস্থ্য পরীক্ষা

Share the post

চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙ্গরে অবস্থানরত বিদেশি জাহাজগুলোতে গিয়ে নাবিক এবং ক্রুদের স্বাস্থ্য পরীক্ষা করছেন চিকিৎসকরা। বিশেষ করে করোনা ভাইরাস ঠেকাতে এই পদক্ষেপ নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এছাড়া সন্দেহভাজন রোগীদের প্রাথমিক চিকিৎসা দিতে বন্দর হাসপাতালেও একটি ওয়ার্ডকে প্রস্তুত রাখা হয়েছে।

চীনসহ আরো কয়েকটি দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় বন্দরও সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল জুলফিকার আজিজ।

বন্দর চেয়ারম্যান জানান, যেহেতু মানুষের মাধ্যমেই এই ভাইরাস ছড়াচ্ছে, তাই বিদেশি নাবিকদের শারীরিক পরীক্ষার পর বন্দরে নামতে দেয়া হচ্ছে। এছাড়া বন্দরের জেটিতে কর্মরতদের’ও বেশ কিছু নির্দেশনা দেয়া হয়েছে।

প্রতি মাসে চট্টগ্রাম বন্দর এবং বন্দরের বহিঃনোঙ্গরে কয়েকশ বিদেশি জাহাজের অবস্থান। আর প্রতিটি জাহাজে ৩০ থেকে ৪০ জনের বেশি নাবিক এবং ক্রু থাকছে। যে কারণে প্রাণঘাতী এই ভাইরাস ছড়ানোর ক্ষেত্রে বন্দরও ঝুঁকির মধ্যে পড়তে পারে। আর তাই বিশেষ ব্যবস্থা বলে জানান বন্দর কর্মকর্তারা। বন্দর এবং বন্দরের বহিঃনোঙ্গরে অবস্থানরত জাহাজগুলোর মধ্যে চীন এবং তার পার্শ্ববর্তী যেসব দেশে করোনা ভাইরাস ছড়িয়েছে সেসব দেশের জাহাজও রয়েছে।

চট্টগ্রাম বন্দরের সচিব মোহাম্মদ ওমর ফারুক বলেন, ‘আমরা মূলত চীনসহ যেসব দেশে করোনা ভাইরাস ছড়িয়েছে সেসব দেশের জাহাজগুলোর প্রতি বেশি নজর দিচ্ছি। আমাদের চিকিৎসকরা বহিঃনোঙ্গরে গিয়ে জাহাজে নাবিকদের স্বাস্থ্য পরীক্ষা করছে। সে সাথে বন্দর হাসপাতালেও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছ। চীন ছাড়া অন্যান্য দেশগুলোর ক্ষেত্রে শিপিং এজেন্টরা তাদের কোনো নাবিক কিংবা অসুস্থতার কথা জানালে আমাদের মেডিকেল টিম গিয়ে তাদের পরীক্ষা করছে। তবে এখন পর্যন্ত করোনা ভাইরাস আক্রান্ত কিংবা সন্দেহভাজন কাউকে পাওয়া যায়নি।’

বর্তমানে খুব কম সংখ্যাক নাবিক কিংবা ক্রু জাহাজ থেকে বন্দরে নামছে বলে বন্দর কর্মকর্তারা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]