চট্টগ্রামে আবাসিক হোটেলে ঢুকে ২৬ রুম লুট করলো দুর্বৃত্তরা

Share the post

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার লালদীঘি কে সি দে সড়কের পুরাতন গির্জা এলাকার হোটেল সাউদিয়ায় ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় হেটেলের ২৬টি রুমের দরজা, জানালা ভেঙে ওইসব রুমে থাকা বোর্ডারদের সবকিছু ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।রোববার (১১ আগস্ট) ভোররাতে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দলের সদস্যরা হোটেলের ক্যাশ কাউন্টার থেকে টাকা লুট করে এবং ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় শাহ আলম নামে হোটেলের এক নিরাপত্তাকর্মী গুরুতর আহত হন।

হোটেল সাউদিয়ার ম্যানেজার শাকিল আহমদ জানান, ভোররাতে একদল দুর্বৃত্ত টেম্পু, অটোরিকশা ও সিএনজি করে হোটেলের নিচে অবস্থান নেয়। তারা হঠাৎ হোটেলের নিচতলার গেট ভেঙে উপরে উঠে আমাকে জিম্মি করে ক্যাশ কাউন্টারে থাকা টাকা লুট করে। পরে হেটেলের ২৬টি রুমের দরজা, জানালা ভেঙে যার কাছে যা পেয়েছে তা নিয়ে যায়। তাদের বাধা দিতে আসলে হোটেলের নিরাপত্তাকর্মী শাহ আলমকে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে।

ওই হোটেলের মালিক মাহমুদ আলম পান্না বলেন, সিসিটিভি ফুটেজে দেখেছি হোটেলে হানা দেওয়া দুর্বৃত্তরা ৩০/৪০ বছর বয়সী। তাদের হাতে অস্ত্র, লোহার হাতল ও হকিস্টিক ছিল। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]