ইবিতে বৃক্ষ বিতরণ কর্মসূচিতে সম্প্রীতির বার্তা

Share the post
ইবি প্রতিনিধি : কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) “Building Youth Leadership on Pluralism & Social Harmony (Empowering Youth for Citizenship)” শীর্ষক প্রকল্পের অংশ হিসেবে ‘সম্প্রীতির বৃক্ষ বিতরণ’ কর্মসূচির আয়োজন করেছে ইয়ুথ এন্ডিং হাঙ্গার।
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ঝালচত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় কদবেল, লিচু, আমড়া, নিমগাছ, হাসনাহেনা, জামরুল ও কাঁঠালসহ শতাধিক ফলজ ও বনজ গাছ শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির কো-অর্ডিনেটর মামুন হোসেন। এছাড়াও সদস্য নাহিদ হাসান, সায়েম আহমেদ, পাপড়ি মোদক, সুভ, সুম্মা, অজয়, গালিব, চয়ন, বৃষ্টি প্রমুখসহ অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন।
বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরাও কর্মসূচিতে যুক্ত হন। আয়োজকেরা জানান, বৃক্ষ বিতরণের মাধ্যমে তারা তরুণদের কাছে বার্তা পৌঁছে দিতে চান—প্রকৃতি সংরক্ষণ, সামাজিক সম্প্রীতি এবং নাগরিক দায়িত্ব পালনে সবার এগিয়ে আসা জরুরি। বহুত্ববাদ, সৌহার্দ্য ও নেতৃত্ব গড়ে তুলতে তরুণদের সচেতন ও সম্পৃক্ত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
গাছ হাতে পেয়ে শিক্ষার্থীরা আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা জানান, এ ধরনের উদ্যোগ তাদের পরিবেশ সচেতন করে তুলবে এবং প্রকৃতির প্রতি দায়িত্ববোধ জাগ্রত করবে। শিক্ষার্থীরা মনে করেন, একটি গাছ শুধু ছায়া বা ফলই দেয় না, বরং জীবন ও সম্প্রীতির প্রতীক হয়ে দাঁড়ায়। তারা প্রত্যাশা করেন, এই কর্মসূচি তাদের ব্যক্তিগত জীবনে যেমন সবুজের প্রতি ভালোবাসা বাড়াবে, তেমনি ক্যাম্পাসে সম্প্রীতির পরিবেশ গড়ে তুলতেও অনুপ্রাণিত করবে।
সংগঠনটির কো-অর্ডিনেটর মামুন হোসেন বলেন, “বর্তমান বিশ্বে সংঘাতময় পরিস্থিতিতে সম্প্রীতি ছড়িয়ে দিতে আজকের এই কর্মসূচি আয়োজন করা হয়েছে। আমরা চাই, গাছের মতো সবাই হাতে হাত রেখে একসঙ্গে সব সমস্যার সমাধানে এগিয়ে আসুক। তাহলেই আগামী দিনে সুন্দর বাংলাদেশ, সুন্দর পৃথিবী এবং একটি সুন্দর ক্যাম্পাস গড়ে তোলা সম্ভব হবে।”
উল্লেখ্য, পরিবেশ সংরক্ষণ ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি তরুণদের নেতৃত্বগুণ বিকাশে ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশজুড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ, বিতর্ক প্রতিযোগিতা ও নেতৃত্ব প্রশিক্ষণসহ নানা কর্মসূচি পরিচালনা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভাষা শহীদদের স্মরণে দোয়া মাহফিল

Share the post

Share the post ইবি প্রতিনিধি: ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জানিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসনের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক, সিনিয়র […]

পেশাদার সাংবাদিকদের ছোট করার অপচেষ্টা, নওগাঁ প্রাণিসম্পদ দপ্তরে আমন্ত্রণে চরম বৈষম্য

Share the post

Share the postমির্জা তুষার আহমেদ,নওগাঁ প্রতিনিধি:পবিত্র রমজান উপলক্ষে সাধারণ মানুষের নাগালে প্রাণিজ আমিষ পৌঁছে দিতে নওগাঁয় সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়, যা চলবে আগামী ২৫ রমজান পর্যন্ত। তবে মহৎ এই উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণপত্র বিতরণ নিয়ে […]