আজ আখেরি মোনাজাতে শেষ হচ্ছে বিশ্ব ইজতেমা

Share the post

টঙ্গীর তুরাগতীরে তিন দিনব্যাপী দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার শেষ দিন আজ রোববার। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হবে এ বছরের ইজতেমা।

আজ বেলা ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে শুরু হবে আখেরি মোনাজাত। মোনাজাত পরিচালনা করবেন ভারতের মাওলানা জামশেদ। এর আগে এ বছর ইজতেমার প্রথম পর্বে মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশের মাওলানা জুবায়ের। গতকাল শনিবার দুপুর ১২টায় ইজতেমাস্থলে গিয়ে দেখা যায়, তুরাগপারে লাখো মুসল্লির জমায়েত। বিশাল ইজতেমা ময়দানজুড়ে টানানো শামিয়ানার নিচে কেউ বয়ান শুনছেন, কেউ তসবিহ জপছেন, কেউবা পড়ছেন ইসলামি বই। কেউ ব্যস্ত ছিলেন রান্না, খাওয়াদাওয়ায়ও। এভাবেই দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন পার করেন মুসল্লিরা। এদিন মূল ময়দানের বাইরেও সড়ক ও অলিগলিতে ছিল মুসল্লিদের চলাচল। দূরদূরান্ত থেকে আসা মুসল্লিরা হাঁটছিলেন সার বেঁধে, শৃঙ্খলাবদ্ধভাবে।

গতকাল বাদ ফজর ভারতের মুরব্বি মো. মুরসালিনের আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় এ পর্বের ইজতেমার দ্বিতীয় দিনের কার্যক্রম। বয়ান শেষ হয় সকাল সাড়ে আটটায়। বয়ান শেষে মুসল্লিরা নিজেদের মধ্যে আলোচনা করে কেউ চলে যান রান্নার কাজে। অন্যরা ছোট ছোট দলে ভাগ হয়ে শোনেন ইসলামি আলোচনা। কাউকে দেখা যায় পবিত্র কোরআন তিলাওয়াত ও শুদ্ধভাবে নামাজ অনুশীলন করতে। এরই মধ্যে সময় হয় জোহরের নামাজের। পরে বড় জামাতে নামাজ আদায় করেন তাঁরা। জোহরের নামাজের পর পুনরায় শুরু হয় আমবয়ান।

ইজতেমার দ্বিতীয় পর্ব। আজ আখেরি মোনাজাত শুরু হবে বেলা ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে।

খাগড়াছড়ির মাটিরাঙা থেকে ৯০ জনের একটি দল জামাতবদ্ধ হয়ে এসেছেন ইজতেমায়। তাঁরা ইজতেমায় অংশ নিতে দুই দিন আগেই প্রবেশ করেন মূল ময়দানে। কথা হয় তবলছড়ি ইউনিয়নের বাসিন্দা আবদুল কাশেমের সঙ্গে। তিনি বলেন, ‘আমরা এখানে এসেছি আল্লাহর উপাসনা করতে এবং গুনাহ মাফের জন্য। আমরা চাই, দেশের সব মুসল্লি এক হয়ে দাওয়াতি কাজ করবেন।’

এদিকে দ্বিতীয় পর্বের ইজতেমায় যোগ দিতে এসে সড়ক দুর্ঘটনা ও অসুস্থতাজনিত কারণে গতকাল দুপুর পর্যন্ত ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ইজতেমায় গতকাল আসরের নামাজের পর ১০টি যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে ইজতেমা আয়োজক কমিটি। ইজতেমা ময়দানের বিদেশি কামরায় এসব বিয়ে পড়ান মাওলানা শামিম। এ সময় বর ও কনেপক্ষের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রোটারী ফুটবল ফেস্ট ২০২৫ চ্যাম্পিয়ন রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি, চট্টগ্রাম রোটারী ফুটবল ফেস্ট ২৫ গত ১৯ সেপ্টেম্বর পতেঙ্গার এস. বি. স্পোর্টস কমপ্লেক্সে সম্পন্ন হয়েছে, এতে চট্টগ্রাম অঞ্চলের ১০ টি রোটারী ক্লাব অংশ গ্রহণ করেন। অংশগ্রহণকারী ক্লাবগুলো হলো রোটারি ক্লাব অব চিটাগাং পিস, রোটারি ক্লাব অব চিটাগাং ডাউনটাউন, রোটারি ক্লাব অব রিভারাইন হালদা, রোটারি ক্লাব অব চিটাগাং সুপ্রিম, রোটারি ক্লাব অব […]

ডিবিএইচ-এর শরীয়াহ্ সুপারভাইজরী কমিটির ৮ম সভা অনুষ্ঠিত

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি আজ ১৪ই সেপ্টেম্বর  ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৮ম সভা প্রতিষ্ঠানটির গুলশানে অবস্থিত প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির মাননীয় চেয়ারম্যান জনাব ড. মুহাম্মাদ সাইফুল্লাহ। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মু. ফরিদউদ্দীন আহমেদ এবং ড. জুবায়ের মুহাম্মাদ এহসানুল হক সিএসএএ। সভায় ডিবিএইচ-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী […]