বিশ্বের নিরাপদ স্বাস্থ্য সম্মত শহর মদিনা”

Share the post

মোহাম্মদ রেজাউল করিম (চট্টগ্রাম প্রতিনিধি): সৌদিআরবের পবিত্র “মদিনা” শহর বিশ্বের নিরাপদ স্বাস্থ্য সম্মত নগর হিসেবে স্বীকৃতি পেয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউ এইচ ও এই স্বীকৃতি প্রদান করে। সংস্থার প্রতিনিধি দলটি পবিত্র মদিনা শহর পরিদর্শন করে এই শহরের মনোরম পরিবেশ, আবহাওয়া, জন জীবনের বৈচিত্র্য ইত্যাদি বিশ্লেষণ করে স্বাস্থ্যকর শহরের বৈশ্বিক মানদণ্ডের বিবেচনায় সবকিছুই বাস্তবায়ন আছে বলে রিপোর্ট প্রদান করে। পবিত্র এই নগরীতে বাস করেন ২০ লাখ মানুষ। রাতে আলোকসজ্জা ছাড়াই মদিনাকে সাধারণ আলোয় এক অনন্য আলোকসজ্জার শহর মনে হয়। মদিনা শহরের সৌন্দর্যকে অলংকৃত করেছে মসজিদে নববী। এ ছাড়া মদিনার সুপরিকল্পিত রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থা এতটাই উন্নত যে, মনে হবে ছবির মতো সাজানো। ২২টিরও বেশি সরকারি, বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ জরিপ কাজে সহায়তা করেছে। এসব সংস্থাকে প্রযুক্তিগত সহায়তা করে স্থানীয় তায়্যিবা বিশ্ববিদ্যালয়ের প্রধান ড. আবদুল আজিজ আসারানি ২২টি সরকারি সংস্থা, সামাজিক সংগঠন, দাতব্য সংস্থা ও স্বেচ্ছাসেবক দলের একশ’ প্রতিনিধি দলের প্রধান হিসেবে কাজ করেন।বিশ্বস্বাস্থ্য সংস্থার স্বাস্থ্যকর শহরের তালিকায় থাকা এটিই প্রথম জনবহুল শহর। সূত্র: আরব নিউজ (২৪ শে জানুয়ারি সোমবার)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]