চীনাদের ভিসা আপাতত বন্ধ

Share the post
চীনাদের ভিসা আপাতত বন্ধ

করোনা ভাইরাসের কারনে চীনা নাগরিকদের বাংলাদেশে আসার অন অ্যারাইভাল ভিসা সাময়িক বন্ধ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইতালি সফর নিয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী করোনা ভাইরাসের কারনে আগামী ১ মাস বাংলাদেশে কর্মরত চীনা নাগরিকদের নিজ দেশে না যেতে নির্দেশনা জারির কথা বলেন। পাশাপাশি চীন থেকেও কোন নাগরিক যাতে না আসে সেটিও বলা হয়। আর এ কারনেই আগামী এক মাস অন অ্যারাইভাল ভিসা সাময়িকভাবে বন্ধ করা কথা জানান মন্ত্রী। তবে তারা ভিসা নিয়ে আসতে পারবে।

এখন পর্যন্ত চীনের উহানে আটকে পড়া ৩১৪ জন বাংলাদেশিকে ১ ফেব্রুয়ারি ফিরিয়ে আনা হয়।

অন্যদিকে সম্প্রতি বাংলাদেশ ও ভারত সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী। সীমান্তে হত্যা বন্ধে দুই দেশের যোগাযোগ বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে এসময় আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের প্রধান রিয়ার অ্যাডমিরাল (অব.) খুরশেদ আলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

রোটারী ফুটবল ফেস্ট ২০২৫ চ্যাম্পিয়ন রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি, চট্টগ্রাম রোটারী ফুটবল ফেস্ট ২৫ গত ১৯ সেপ্টেম্বর পতেঙ্গার এস. বি. স্পোর্টস কমপ্লেক্সে সম্পন্ন হয়েছে, এতে চট্টগ্রাম অঞ্চলের ১০ টি রোটারী ক্লাব অংশ গ্রহণ করেন। অংশগ্রহণকারী ক্লাবগুলো হলো রোটারি ক্লাব অব চিটাগাং পিস, রোটারি ক্লাব অব চিটাগাং ডাউনটাউন, রোটারি ক্লাব অব রিভারাইন হালদা, রোটারি ক্লাব অব চিটাগাং সুপ্রিম, রোটারি ক্লাব অব […]